Coromandel Express Accident: রেলের কোন বিরাট গাফিলতিতে দুর্ঘটনা? মোদী সরকারের কবচ সিস্টেম জুমলা, দাবি তৃণমূলের
ওডিশার বালেশ্বরে বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। মৃতের সংখ্যা ২৬০ ছাড়িয়ে তিনশোর দিকে এগোচ্ছে। আহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এরই মধ্যে সামনে এলো রেলের বিরাট গাফিলতি।
২০২২ সালের ৪ মার্চ রীতিমতো ঢাকঢোল পিটিয়ে দুর্ঘটনা প্রতিরোধী কবচ সিস্টেমের কথা ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নিজে একটি ইঞ্জিনে ছিলেন। একই লাইনে অপর একটি ইঞ্জিন ছিল। ওই ইঞ্জিন থেকে ঠিক ৩৮০ মিটার দূরত্বে আপনাআপনিই অপর ইঞ্জিনটি থেমে যায়। বৈষ্ণব কবচ-বন্দনায় উচ্ছ্বসিত হন।

বালেশ্বরে যে লাইনে গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটে সেখানে কবচ সিস্টেম ছিল না বলে মেনে নিয়েছে রেল। ফলে এই ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত। রেলমন্ত্রী বৈষ্ণব ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাশে দাঁড়িয়ে। সেখানেই মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে সরব হন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তিনি রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিসন ডিভাইস চালু করেছিলেন। এখন রেলের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। রেল বাজেট আলাদা করে হয় না। উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও জানান তিনি। এই বিষয়গুলি তিনি তুলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে।

রেলের মুখপাত্র অমিতাভ শর্মার কথা নিয়েই এখন জোর বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন সুরক্ষার এই কবজ সিস্টেম বালেশ্বরের লাইনে ছিল না। গতকাল রাতেও তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রেলের কবচ সিস্টেমকে মোদী সরকারের জুমলা বলে উল্লেখ করেছিলেন।
কবচ হলো অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, তিনটি ভারতীয় সংস্থা মিলে গবেষণার মাধ্যমে এই সিস্টেমটি তৈরি করে। লোকোমোটিভ ড্রাইভাররা সিগন্যাল মিস করলে, ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণের দরকার হলে বা দৃশ্যমানতা কম থাকলেও নিরাপদে ট্রেন নিয়ে যেতে এই কবচ সিস্টেম কার্যকরী।
Rear-end collision testing is successful.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 4, 2022
Kavach automatically stopped the Loco before 380m of other Loco at the front.#BharatKaKavach pic.twitter.com/GNL7DJZL9F
চালক কোনও ভুল করলে তা স্বয়ংক্রিয়ভাবেই সামাল দেয় কবচ সিস্টেম। গতকালের দুর্ঘটনার কারণ তদন্তে উঠে আসবে বলে মনে করছেন রেলমন্ত্রী। তবে বিরোধীদের অভিযোগ, ট্র্যাক রক্ষণাবেক্ষণ বা সিগন্যালের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। এই অবস্থায় কেন কবচ সিস্টেম এই গুরুত্বপূর্ণ রুটে নেই সেটাও বড় প্রশ্ন।

আত্মনির্ভর ভারত প্রকল্পে ২০২২ সালের বাজেটে কেন্দ্রীয় সরকার কবচ সিস্টেমের কথা ঘোষণা করেছিল। এই প্রযুক্তির আওতায় ২ হাজার কিলোমিটার রেল নেটওয়ার্ককে যুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়। তৃণমূল কংগ্রেস সাকেত গোখলে আজ মোদী সরকারকে এই কবচ সিস্টেমের পরিকল্পনা নিয়েই বিঁধেছেন।
Shocking facts about Modi Govt criminally ignoring railway anti-collision technology:
— Saket Gokhale (@SaketGokhale) June 3, 2023
👉 In 2011-12, Indian Railways under then Railways Minister @MamataOfficial developed the "Train Collision Avoidance System (TCAS)" system
👉 Modi Govt, after coming to power, typically…
সাকেত গোখলে টুইটে লেখেন, রেলের অ্যান্টি কলিসন প্রযুক্তিকে যেভাবে মোদী সরকার অবজ্ঞা করেছে তা বিরাট অপরাধ। ২০১১-১২ সালে ভারতের তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন কলিসন অ্যাভয়ডেন্স সিস্টেম বা টিসিএএস চালু করেছিলেন। মোদী সরকার ক্ষমতায় এসে সেটারই নাম বদলে কবচ করে দিয়েছেন।
সাকেতের দাবি, ২০১৯ সাল অবধি পুরানো সিস্টেমের কোনও অগ্রগতিই হয়নি। ২০১৯ সালে তিনটি সংস্থাকে কবচ তৈরি ও তা স্থাপনের অনুমোদন দেওয়া হয়। রেলের রুটের মোট দৈর্ঘ্য ৬৮,০৪৩ কিলোমিটার। কবচ বসানো হয়েছে মাত্র ১৪৪৫ কিলোমিটারে। যা মাত্র ২ শতাংশ। ৯৮ শতাংশ রেলপথে অ্যান্টি কলিসন ডিভাইস বা সিস্টেম নেই।
৯৮ শতাংশ রেলপথ যেখানে সুরক্ষিতই নয় সেখানে মোদী সরকার বন্দে ভারতের মতো হাইস্পিড ট্রেন চালু করছেন, উদ্বোধন করছেন। দুর্ঘটনা প্রতিরোধী সিস্টেম থাকলে গতকালের দুর্ঘটনা এড়ানো যেত বলে দাবি সাকেতের। এত জীবনহানি ও কয়েকশো মানুষের আহত হওয়ার দায় মোদী সরকারের। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তৃণমূল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications