করোনায় মৃত্যুহীন দেশ, ২০২০ সালের মার্চের পর এই প্রথম
করোনায় মৃত্যুহীন দেশ, ২০২০ সালের মার্চের পর এই প্রথম
করোনা মুক্ত হওয়ার পথে গোটা দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে একজনেরও মৃত্যু হয়নি করোনা সংক্রমণে। আশার কথা শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম করোনা মৃত্যুহীন হল দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। যে সংখ্যাটা এক সময় ছিল কয়েক লক্ষ। সেটা কমতে কমতে একেবারে হাজারের নীচে নেমে গিয়েছে। এটা অত্যন্ত আশা জনক একটা রিপোর্ট বলে মনে করছেন গবেষকরা।

গত ২ বছর ধরে করোনা সংক্রমণ দাপিয়ে বেরিয়েছে গোটা বিশ্বে। তার থেকে বাদ যায়নি ভারতও। করোনা মহামারী ভারতে মারাত্মক আকার নিয়েছিল। হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে েই সংক্রমণে। করোনার দ্বিতীয় ওয়েভে মৃতের সংখ্যা সর্বাধিক হয়েছিল। অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছিল গোটা দেশে। ২০২২ সালে তৃতীয় ওয়েভ ধাক্কা দেবে বলে জানিয়েছিলেন গবেষকরা। সেই পরিস্থিতি যদিও তৈরি হয়নি।
করোনা সংক্রমণ থাকলেও সেটা আর মারাত্মক পর্যায়ে যাবে না বলেই মনে করছেন গবেষকরা। সাধার ফ্লুয়ের মতই রয়ে যাবে করোনা ভাইরাসের সংক্রমণ এমনই দাবি করেছেন তাঁরা। বিশ্বস্বাস্থ্য সংস্থার গবেষকরাও এমনই দাবি করেছেন। তাঁরা জানিয়েছেন এখনই পুরোপুরি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা অনেকটাই কমে গিয়েছে।
২০২০ সাল থেকে দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছিল। িচনের গোণ্ডি পেরিয়ে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল ভারতে। ২০২০ সালের ৯ এপ্রিল ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৫৪০ জন। ২০২২ সালে নভেম্বর মাসে সেই পরিসংখ্যানের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। কর্নাটকের কালিবুর্গিতে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয় ৭৬ বছর বয়সী এক ব্যক্তির।












Click it and Unblock the Notifications