India-China Border: চিন সীমান্তে বড় প্ল্যান ইন্ডিয়ান এয়ার ফোর্সের! বজায় থাকবে 'দাদাগিরি', চাপ বাড়বে বেজিংয়ের

India-China Border: চিন সীমান্তে (LAC post India-China border) রণকৌশনে এখনই কোনও বদল আনছে না ইন্ডিয়ান এয়ারফোর্স! দীর্ঘ আলোচনার পর ডেপসাং সহ একাধিক বিতর্কিত এলাকা থেকে সেনা সরিয়েছে চিন। গালওয়ান সংঘাতের পর থেকে কার্যত যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তে দাঁড়িয়েছিল ভারত এবং চিনের সেনাবাহিনী। যদিও সীমান্ত থেকে চিন সেনা সরানোর পর ভারতও সেনা সরিয়েছে।

কার্যত কিছুটা হলেও ফিরেছে শান্তি। তবে ভারতীয় বায়ুসেনার রণকৌশলে কোনও বদল আসছে না বলেই খবর। পূর্ব লাদাখের (Eastern Ladakh) বিতর্কিত ডেমচক (Demchok) এবং ডেপসাং (Depsang) থেকে সেনা সরানোর পর উচ্চ পর্যায়ের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে (India-China Border) ।

India-China Border

ভারতীয় বায়ুসেনার (Indian Air Force (IAF) দিল্লির সদর দফতরে এই সম্মেলন (Air Headquarters, Delhi) হচ্ছে। যেখানে বক্তব্য রাখার কথা আছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও। কিন্তু ওই সম্মেলনে একাধিক সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জানা গিয়েছে, ভারত-চিন সীমান্তে ভারতীয় সেনার জওয়ানদের নির্দিষ্ট সীমা পর্যন্ত সরানো হয়েছে। কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের রণকৌশলে কোনও বদল আসছে না। যেমন ভাবে মোতায়েন করা হয়েছিল ফোর্সকে, সে ভাবেই থাকবে বলেও সিদ্ধান্ত সেনা অফিসারদের।

বলে রাখা প্রয়োজন, লাদাখ সীমান্তে রাফাল সহ একাধিক নতুন জেনারেশনের যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারতীয় বায়ুসেনা। এমনকি চিন সীমান্ত ঘেঁষে তৈরি করা হয়েছে রানওয়ে। আর সেখানে হারকিউলিস বিমানের মতো বড় ট্রান্সপোর্ট বিমানকে নামানো হচ্ছে। অ্যালার্টে রাখা হয়েছে বাহিনীকেও। তৈরি হয়েছে একাধিক ঘাঁটিও। বিশেষ করে গালওয়ান সংঘাতের পর থেকেই ধীরে ধীরে এভাবেই লাদাখ সীমান্তে ঘুঁটি সাজিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। যা নিঃসন্দেহে চিনের চিন্তার বড় কারণ।

আর সেই চিন্তা আপাতত বজায় থাকবে বলেই খবর। বিতর্কিত অঞ্চলগুলিতে শান্তি ফিরলেও চিনকে বিশ্বাস করা যায় না। আর সেই কারণেই রণকৌশলে এখনই কোনও বদল আনতে চায় না ফোর্স। এমনটাই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে কোনও সরকারি বক্তব্য এয়ার ফোর্সের তরফে দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+