'প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর নীতীশ', বিজেপিতে যোগ দিয়েই দাবি RCP Singh-এর

বড় ধাক্কা জনতা দল (ইউনাইটেড)-এর! বিজেপিতে যোগ দিলেন রামচন্দ্র প্রসাদ সিং ওরফে আরসিপি। যিনি দীর্ঘদিন জনতা দল (ইউনাইটেড)-এর সর্বভারতীয় সভাপতি হিসাবে কাজ করেছেন। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন আরসিপি।

বিজেপিতে যোগ দিয়েই রামচন্দ্র প্রসাদ সিং জানান, আজ আমার খুবই খুশির দিন। শুধু তাই নয়, নীতীশ কুমারকেও দীর্ঘ আক্রমণ শানন তিনি। বলেন, নীতীশ কুমার সবসময়ে বলেন দেশে কোনও নাকি কাজই হয়নি। কিন্তু আমি বারবারই তাঁকে জানিয়েছিলাম যে ভারত বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানের জায়গা নিয়েছেন। কীভাবে এগিয়ে যাচ্ছে সে বিষয়েও তথ্য দিয়েছিলাম তাঁকে।

বিজেপিতে যোগ দিয়েই দাবি RCP Singh-এর

কার্যত বিহারের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেই একদা নীতীশ ঘনিষ্ঠ এই নেতা বলেন, একের পর এক রাজ্য ঘুরছেন। বলছেন বিরোধীদের একজোট নাকি তিনি করছেন। কিন্তু সবসময় নির্বাচন আসলেই কেন একতার কথা সামনে আসে? তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন এই নেতা।

পাশপাশি নেতা ছাড়াই কীভাবে একজোট করছেন উনি? আপনার নেতা কে? তা নিয়েও নীতীশ কুমারকে তীব্র আক্রমণ শানান প্রাক্তন এই জেডিওই নেতা। তাঁর দাবি, নীতীশ কুমার প্রধানমন্ত্রী পদে বসতে চান! আর এরপরেই P মানে পালটি আর M মানে 'মাল' কামানো বলে তীব্র আক্রমণ শানান রামচন্দ্র প্রসাদ।

বলে রাখা প্রয়োজন, একদা নীতিশ কুমারের অন্যতম ঘনিষ্ঠ ছিলেন রামচন্দ্র প্রসাদ সিং। যদিও জাতীয় রাজনীতিতে তাঁকে সবাই আরসিপি বলেই চেনে। গত বছর অগস্ট মাসে জনতা দল (ইউনাইটেড) থেকে ইস্তফা দিয়ে দেন তিনি। দ্বিতীয়বারের জন্যে জেডিইউ তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দেয়নি।

নীতীশ কুমারকে তীব্র আক্রমণ

আর এর ফলে কেন্দ্রীয়মন্ত্রীর পদ পর্যন্ত হারাতে হয় আরসিপিকে। তবে নীতীশের দল থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই বিজেপিতে যোগ দেওয়া তাঁর সময়ের অপেক্ষা। আজ দিল্লিতে একাধিক নেতৃত্বের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন আরসিপি।

কুর্মি সমাজ থেকে আসেন রামচন্দ্র। নীতীশ কুমারের বড় একটা ভোট ব্যাঙ্ক এই কুর্মিরা। এই অবস্থায় আরসিপিকে সামনে রেখে বিজেপি কোনও খেলা খেলে কিনা সেদিকেই নজর সবার। একদিকে যেমন লোকসভা নির্বাচন অন্যদিকে বিহারেও নির্বাচন রয়েছে সামনেই।

নীতীশ কুমারের সঙ্গে বিজেপির জোট সরকার ভেঙে যাওয়ার পর থেকেই বিহারের উপর বিশেষ নজর বিজেপির। তৃণমূলস্তরে সে রাজ্যে সংগঠনকে মজবুত করার কাজ করছে বিজেপি। অন্যদিকে লোকসভা নির্বাচনে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+