শ্রীনগর থেকে ধৃত লস্কর জঙ্গি নিসার আহমেদ দার
শুক্রবার সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয় লস্কর–ই–তৈবার জঙ্গি নিসার আহমেদ দার। শ্রীনগর থেকে শুক্রবার গভীর রাতে ধরা পড়ে ওই জঙ্গি। সে তার গোপন আস্তানা ছেড়ে বেড়িয়ে আসার খবর আসে সেনার কাছে।

জম্মু–কাশ্মীর পুলিশের বিশেষ অপরেশন গ্রুপের হাতে শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় নিসার আহমেদকে। গত বছরের নভেম্বরে কুল্লন গান্দারবালে এনকাউন্টার থেকে পালিয়ে গিয়েছিল নিসার এবং সেনাবাহিনীর ওপর হামলার ছক কষছিল। এরই মধ্যে শুক্রবার সেনাবাহিনী স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে শ্রীনগরে তল্লাশি অভিযানে নামে এবং ওই জঙ্গিকে গ্রেফতার করে। তার সঙ্গে থাকা বন্দুক ও কার্তুজও বাজেয়াপ্ত করে সেনা।
২৩ বছরের নিসার আহমেদ দারের নাম রয়েছে জঙ্গি তালিকায় এবং তার বিরুদ্ধে আটটি এফআইআর রয়েছে। এর আগেও নিসার পাবলিক সেফটি আইনের (পিএসএ) আওতা থেকে দু’বার পালিয়ে যায়। উত্তর কাশ্মীরের সক্রিয় শীর্ষ লস্কর জঙ্গি সলীম পরায়ের সহযোগী এই নিসার। সেনাবাহিনী তাকে জেরা করে হামলার ছক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications