সরকারি আধিকারিক জল চাইছিলেন, এগিয়ে এলেন খোদ অর্থমন্ত্রী! মুহূর্তে ভাইরাল ভিডিও

সরকারি আধিকারিক জল চাইছিলেন, এগিয়ে এলেন খোদ অর্থমন্ত্রী! মুহূর্তে ভাইরাল ভিডিও

বক্তৃতা দেওয়ার সময় গলা শুকিয়ে গিয়েছিল, জল চাইছিলেন এক মহিলা সরকারি আধিকারিক। তখন জলের বোতল নিয়ে পোডিয়ামের সামনে এগিয়ে এলেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রীর এই ভূমিকা মুহূর্তে ভাইরাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়। খোদ অর্থমন্ত্রী জল নিয়ে এগিয়ে আসায় ওই আধিকারিকও আপ্লুত। তিনি ভাষা হারিয়ে ফেলেন সেই মুহূর্তে।

সরকারি আধিকারিক জল চাইছিলেন, এগিয়ে এলেন খোদ অর্থমন্ত্রী! মুহূর্তে ভাইরাল ভিডিও

মুম্বইয়ের এক অনুষ্ঠানে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড বা এনএসডিএলের ম্যানেজিং ডিরেক্টর পদ্মজা চুন্দুরু বক্তৃতা দিচ্ছিলেন মঞ্চে। ভিডিও-তে দেখা যায়, তিনি কথা বলতে বলতে জল চাইছিলেন। আকারে-ইঙ্গিতে জল দেওয়ার কথা বলছিলেন। তা লক্ষ্য করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাই তিনি নিজেই জলের বোতল নিয়ে এগিয়ে আসেন। অর্থমন্ত্রীর আনা জল খেয়ে তিনি ফের বক্তৃতা শুরু করেন।

মুম্বইয়ে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন পদ্মজা। বক্তব্যের মাঝেই জল চেষ্টা পায়। বিষয়টি বুঝতে পেরেই তাঁর হাতে পানীয় জলের বোতল তুলে দেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর এই ব্যবহারে শুঝু পদ্মজা দেবীর একারই নয়, মন জয় করে নেন উপস্থিত সকলের। এমনকী এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই যাঁরা এই দৃশ্য দেখেছেন, তাঁদের মনও জয় করে নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের ম্যানেজং ডিরেক্টর পদ্মজা চুন্দুরুর তৃষ্ণা নিবারণের জন্য জল দেওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পদ্মজাদেবী মুম্বাইতে একটি ইভেন্টের সময় বক্তৃতা রাখছিলেন, তখন মঞ্চের অন্যদিকে উপস্থিত চিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

পদ্মজা চুন্দুরু বক্তৃতা রাখতে রাখতে সামনেই বসা এক সহকর্মীকে ইঙ্গিত করে জল চেয়েছিলেন। সেই সহকর্মী ইঙ্গিত বুঝতে না পারলেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুঝতে পেরেছিলেন। তিনি মঞ্চ পেরিয়ে হেঁটে এসে মিসেস চুন্দুরুকে একটি জলের বোতল অফার করেন৷ তা দেখে বক্তৃতা থামিয়ে দেন পদ্মজা দেবী। তিনি পোডিয়াম থেকে সরে এসে অর্থমন্ত্রীর হাত থেকে জল গ্রহণ করেন।

এই ভিডিও-য় দেখা যায়, পদ্মজা চুন্দুরু অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। তা দেখে দর্শকরা প্রশংসাসূচক হাততালিতে ভরিয়ে দেন উপস্থিত সকলে। একজন মন্ত্রীর কাছ থেকে যে সহমর্মিতা দেখলেন সকলে, তাতে সবাই আপ্লুত। শনিবার এনএসডিএল-এর রজত জয়ন্তী উদযাপনের জন্য মুম্বাইয়ে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় শিক্ষার্থীদের জন্য এনএসডিএলের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি 'মার্কেট কা একলব্য' চালু করেন। সীতারামন বলেন, 'মার্কেট কা একলব্যে'-র মাধ্যমে আপনি এমন অনেকের কাছে পৌঁছতে সক্ষম হবেন যাদের আর্থিক স্বাবলম্বী হওয়ার প্রয়োজন রয়েছে৷ এটিই সঠিক সময় যখন মানুষের বাজার সম্পর্কে জানানোর এবং শিক্ষিত করে তোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+