আর্থিক নীতি নিয়ে মনমোহনী আক্রমণ! উত্তর দিলেন না নির্মলা
সাংবাদিক সম্মেলনে ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু উত্তর দিলেন না কিংবা এড়িয়ে গেলেন অনেক প্রশ্ন।
সাংবাদিক সম্মেলনে ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু উত্তর দিলেন না কিংবা এড়িয়ে গেলেন অনেক প্রশ্ন। তার মধ্যে ছিল দেশের বর্তমান অর্থনীতি নিয়ে মনমোহন সিং-এর আক্রমণ প্রসঙ্গও।

রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অর্থনৈতিক মন্দা নিয়ে প্রশ্ন করা হলে, সীতারমন বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করছে। বেশ কিছু ক্ষেত্রে সাফল্য এসেছে। এসম্পর্কে ২৩ অগাস্ট ঘোষণা করা হয়েছিল। গত শুক্রবারও বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করে হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশে সব থেকে বড় ব্যাঙ্ক সংযুক্তির সিদ্ধান্তের ঘোষণা করেছিলেন। ওই ঘোষণার ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে হচ্ছে ১২।
প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী রবিবার সকালে অভিযোগ করেছিলেন দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি মানুষের তৈরি। মনমোহন সিং বলেন, গত ছ-বছরে এমন পরিস্থিতি তৈরি হয়নি। ব্যাঙ্ক-অটোমোবাইল-সহ একাধিক সংস্থা ধুঁকছে। নগদ ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। উৎপাদন থমকে গিয়েছে, বেকারত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্কিং ক্ষেত্রগুলিকে চাঙ্গা করতে হবে। পাঁচ লক্ষ কোটি ডলার অর্থনীতির সার্বিক সংস্কার প্রয়োজন। এই সম্পর্কে কোনও জবাব দিতে অস্বীকার করে নির্মলা।












Click it and Unblock the Notifications