Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অটোমোবাইলে মন্দা, ওলা-উবের আছে না! নির্মলার বক্তব্যের পর ট্রোলের বন্যা বইছে

অটোমোবাইল শিল্পে মন্দার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী আঙুল তুললেন অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা ওলা-উবেরের দিকে। মঙ্গলবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করে সোশাল মিডিয়ায় ট্রোলড হলেন নির্মলা সীতারমন।

অটোমোবাইল শিল্পে মন্দার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী আঙুল তুললেন অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা ওলা-উবেরের দিকে। মঙ্গলবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করে সোশাল মিডিয়ায় ট্রোলড হলেন নির্মলা সীতারমন। তিনি বলেন, বিএস ৬ শ্রেণির যানবাহন বিক্রিতে ভাটার কারণেই মন্দা অটোমোবাইল সেক্টরে। এর জন্য দায়ী ওলা আর উবের।

অটোমোবাইলে মন্দা, ওলা-উবের আছে না! ট্রোলড হলেন নির্মলা

তিনি বলেন, দু-বছর আগে পর্যন্ত অটোমোবাইল সেক্টরে বিক্রিবাটা ভালোই চলছিল। স্টেজ ফাইভ যানবাহন আসার পরই প্রভাবিত হতে শুরু করে অটোমাবাইল শিল্প। ওলা-উবারের মতো যানবাহন চলে আসা যুব সম্প্রদায়ের মনোভাবের পরিবর্তন ঘটে। গাড়ি কিনে ইএমআইয়ের ঝক্কিতে না গিয়ে অ্যাপ নির্ভর ক্যাবের উপরই নির্ভরতা বাড়াতে থাকে তাঁরা। তার প্রভাব পড়ে অটোমোবাইলে।

এই ধরনের মন্তব্য করেই নির্মলা সীতারমন ট্রোলড হন। সোশাল মিডিয়ায় যুব সম্প্রদায় নেমে পড়েন সীতারমনের এই বক্তব্যের বিরোধিতায়। একজন অর্থমন্ত্রীকে আন্টি সম্বোধন করে লেখেন, এবার হয়তো আন্টি তাঁর বক্তব্যের সমর্থনে বলবেন- 'আমি অটো রিক্সার কথা বলছিলাম অটো সেক্টর নয়।

আবার কেউ টুইট করেন, তিনি বলার পরে এখন অটোমোবাইল কেনার থেকে মানুষ ওলা বা উবারকে পছন্দ করবেন। কেউ লেখেন- গ্রেট চয়েস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী হিসেবে এমন একজনকে বেছে নিয়েছেন, হাস্যকর। আবার কেউ কটাক্ষ করে টুইট করেন- নির্মলা সীতারমনের আইডিয়া ভারতীয় অর্থনীতিকে বহুদূর নিয়ে যাবে!

এমন হাজারো টুইট বন্যা বইতে থাকে দ্বিতীয় মোদী সরকারের নয়া অর্থমন্ত্রীর বক্তব্যের পর। শিম্পাঞ্জি থেকে শুরু করে বিল ও হিলারি ক্লিনটনের ছবি, ট্রাকের ছবি দিয়েও ট্রোলড করা হয়। সীতারমনের এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। যুব সমাজ তো বন্যা বইয়ে দিচ্ছে ট্রোলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+