Union Budget 2024: শরিকদের তুষ্ট করতে বিহার-অন্ধ্রকে বিশেষ অনুদান, বাজেটে গুরুত্ব পেল বাংলাও
শরিকদের মান রাখল মোদী সরকার। জেডিইউ এবং টিডিপিতে তুষ্ট করতে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় নরেন্দ্র মোদী। বঞ্চনার অভিযোগ খণ্ডেনে বাংলাকেও বিশেষ উন্নয়নের প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে।
বিহারকে একেবারে বাজেটে ভরিয়ে দিয়েছে মোদী সরকার। নীতীশের সমর্থন নিয়ে কেন্দ্রে সরকার গড়তে পেরেছে বিজেপি। তাই তার দাম রেখেছেন তিনি। বিহার বিশেষ মর্যাদা দাবি করেছিল। সেই দাবি মানা না হলেও বাজেটে একের পর এক আর্থিক অনুদান এবং প্রকল্প ঘোষণা করা হয়েছে বিহারের জন্য। একের পর এক উন্নয়ন প্রকল্প ছাড়াও বন্যা নিয়ন্ত্রণেও বিপুল আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে বিহারে।

বাদ যায়নি অন্ধ্র প্রদেশও। টিডিপির সমর্থনের মান রেখেছেন মোদী। অন্ধ্রপ্রদেশের রাজধানী তৈরিতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়ছে। একেবারে নতুন রাজ্য অন্ধ্রপ্রদেশ। সেকারণে তার নির্মাণে আর্থিক অনুদান দাবি করেছিলেন চন্দ্রবাবু নাইডু। কথা রেখেছে মোদী সরকার।
বিহার-এবং অন্ধ্র প্রদেশকে ভরিয়ে দেওয়া হয়েছে এবারের বাজেটে। বিহারকে ভরিয়ে দিতে কোনও কমতি রাখা হয়নি বাজেটে। সড়ক থেকে পর্যটন, স্বাস্থ্য সব ক্ষেত্রে একের পর এক প্রকল্প ঘোষণা করা হয়েছে। বিহারের সড়ক উন্নয়নে বিশেষ বরাদ্দ ঘোষণা করা হচ্ছে। একাধিক সড়কের উন্নয়নে বিহারের জন্য ২৬০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিহারের একাধিক সড়ক তৈরির কথা ঘোষণা করা হয়ছে বাজেটে। পাটনা-পুর্ণিয়া, বক্সার-ভাগলপুর, বুদ্ধগয়া-রাজগির-বৈশালি-রাজগির পর্যন্ত সড়ক নির্মাণ। ২ লেনের রাস্তা তৈরি হবে বক্তায় গঙ্গানদীর উপরে। লোডশেডিং ২৪০০ ওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে। এছাড়াও গয়ায় ইন্ডাস্ট্রিয়ার করিডর তৈরির কথা ঘোষণা করা হয়েছে।
এর সঙ্গে পশ্চিমবঙ্গেও বিশেষ করিডর তৈরির কথা ঘোষণা করা হয়েছে। ওড়িশা এবং ঝাড়খণ্ডের উন্নয়নেও একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নেও বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications