৮০ বছরের বৃদ্ধাকে যৌন নিপীরণ করে খুন হরিয়ানায়

বিকৃতকাম মানুষের চোখে ৮ থেকে ৮০ সব বয়সের মানুষই সমান। কোনও ভেদ নেই। হরিয়ানার সোনিপতের বাথগাঁও গ্রামে এক আশি বছরের বৃদ্ধাকে যৌন নিপীরণ করে খুনের ঘটনা সেই দাবিকেই ফের প্রমাণ করল।

রোহতক, ৬ জানুয়ারি : বিকৃতকাম মানুষের চোখে ৮ থেকে ৮০ সব বয়সের মানুষই সমান। কোনও ভেদ নেই। হরিয়ানার সোনিপতের বাথগাঁও গ্রামে এক আশি বছরের বৃদ্ধাকে যৌন নিপীরণ করে খুনের ঘটনা সেই দাবিকেই ফের প্রমাণ করল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অচেনা দুর্বৃত্তরা বৃদ্ধার যৌনাঙ্গে প্লাস্টিকের বোতল ঢুকিয়ে দেয়। এরপর অত্যধিক রক্তক্ষরণের ফলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। যদিও ধর্ষণের কোনও চিহ্ন পুলিশের চোখে পড়েনি বলেই জানা গিয়েছে।

৮০ বছরের বৃদ্ধাকে যৌন নিপীরণ করে খুন হরিয়ানায়

তবে একইসঙ্গে যৌন হয়রানির ঘটনা ঘটেছে কিনা সেই সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে দেয়নি পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট সামনে এলে আরও ভালো করে বিষয়টি স্পষ্ট হবে।

যে চিকিৎসকেরা বৃদ্ধার ময়নাতদন্ত করেছেন তারা বলছেন, এই ঘটনা চারবছর আগে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ডের স্মৃতিকে উসকে দিয়েছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর এক মহিলাকে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে নির্মম অত্যাচার করা হয়। এই ঘটনা যেন কতকটা সেরকমই।

বুধবার ভোরে বৃদ্ধাকে বাড়ির নিচতলা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর যৌনাঙ্গ থেকে প্লাস্টিকের বোতল বের করেন। এই ঘটনায় অত্যধিক রক্তপাতের ফলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন।

প্রসঙ্গত, বৃদ্ধা দুই ছেলে রয়েছে। তাদেরও সংসার রয়েছে ওই বাড়িতেই। তবে কারা এসে এমন ঘটনা ঘটাল তা এখনও বের করা যায়নি। এর আগে গতবছরে রোহতকে এক নেপালি যুবতীকে যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে নিপীরণ করে খুন করা হয়েছিল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+