পাসপোর্ট প্রত্যাহারের পরেও সক্রিয় নীরব মোদী! সরকারি ব্যবস্থাপনায় প্রশ্ন
১৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নীরব মোদী ভারতীয় পাসপোর্ট নিয়ে আমেরিকা, ব্রিটেন এবং হংকং-এ গিয়েছিলেন। ভারতীয় তদন্তকারী সংস্থাকে এমনটাই জানিয়েছে ইন্টারপোল। ৫ জুন এই চিঠি দিয়েছে ইন্টারপোল।
১৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নীরব মোদী ভারতীয় পাসপোর্ট নিয়ে আমেরিকা, ব্রিটেন এবং হংকং-এ গিয়েছিলেন। ভারতীয় তদন্তকারী সংস্থাকে এমনটাই জানিয়েছে ইন্টারপোল। ৫ জুন এই চিঠি দিয়েছে ইন্টারপোল। সূত্রের খবর অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ভারতীয় বিদেশমন্ত্রক নীরব মোদীর পাসপোর্ট প্রত্যাহার করে নিয়েছিল।

ইন্টারপোলের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চের ১৫, ২৮, ৩০ ও ৩১ তারিখ এই পাসপোর্ট নিয়ে ভ্রমণ করেছিলেন।
১৬ ফেব্রুয়ারি নোটিশ ধরাতে ব্যর্থ হয়ে ২৪ ফেব্রুয়ারি বিদেশ মন্ত্রকের তরফ থেকে নীরব মোদী ও তার মামা মেহুল চোকসহির পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়ার কথা জানায়।
এরপরের থেকেই বিভিন্ন তদন্তকারী সংস্থার তদন্তের অধীনে চলে যায় নীবর মোদী। কেননা এরই মধ্যে জানা গিয়েছিল লেটার অফ আন্ডারটেকিং এবং ফরেন লেটার অফ ক্রেডিটের মাধ্যমে টাকা তছরুপের ঘটনা প্রকাশ্যে এসে গিয়েছে। পিএনবিও নীবর মোদী ও মেহুল চোকসহির সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছে।
যদিও পাসপোর্ট প্রত্যাহারের পরেও নীরব মোদীর সফর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথা অনুযায়ী, সরকারের তরফে কোনও পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হলে, তা এয়ারপোর্টের সঙ্গে যুক্ত সংস্থাকে জানাতে হয়। এমন কী পাসপোর্ট অথরিটিকেও জানাতে হয়।
প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসার আগেই জানুয়ারির প্রথম সপ্তাহে ভারত ছেড়েছিল নীরব মোদী। সঙ্গে ছিল স্ত্রী( আমেরিকার নাগরিক) ভাই নিশাল( বেলজিয়ামের নাগরিক) এবং মামা মেহুল চোকসহি। এরপর জানা যায় নীর মোদী ব্রিটেনে রয়েছে, চোকসহি রয়েছে আমেরিকায়। সূত্রের খবর অনুযায়ী, জানুয়ারি মাঝামাঝি সময়ে নীরব মোদী সিঙ্গাপুরের বাসিন্দা হওয়ার জন্য আবেদন করে।
সোমবার সিবিআই নীরব মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করে। মঙ্গলবার মুম্বইয়ের এক বিশেষ আদালত নীরব মোদী ও তার পরিবারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারে এই খবর প্রকাশ হতেই নীরব মোদী ব্রাসেলস-এ পালিয়ে যান বলে জানা গিয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্ট নিয়ে নীরব মোদী ব্রিটেনে ঢুকছেন কিংবা বেরোচ্ছেন বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications