Nipah Virus: কেন প্রতিবছর নিপা ভাইরাস থাবা বসাচ্ছে কেরলে? কি বলছেন বিশেষজ্ঞরা
গোটা দেশের এতো রাজ্য রয়েছে কোথাও নিপা ভাইরাসের নাম গন্ধ নেই। কেবল কেরলেই থাবা বসাচ্ছে নিপা ভাইরাস। ২০১৮ সালে প্রথম সংক্রমণ ছড়াতে শুরু করেছিল তারপরে করোনা কালেও থাবা বসিয়েছে নিপা ভাইরাস। কেন বারবার কেরলেই এই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে বার বার তার ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।
নিপা ভাইরাস সাধারণ এক ধরনের বাদুরের শরীরে থাকে। তারা এই ভাইরাস বহন করে থাকে। গবেষকদের দাবি কেরলে এই ধরনের বাদুরের মধ্যে নিপা ভাইরাস মহামারীর আকার নেয়। সেকারণেই কেবল মাত্র কেরলেই বারবার নিপা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করে।

২০১৮ সালের পর থেকে প্রায় প্রতি বছরই নিপা ভাইরাস বারবার থাবা বসিয়েছে কেরলে। প্রথমবারেই এই মারণ ভাইরাসের সংক্রমণের জেরে ২৩ জন প্রাণ হারিয়েছিলেন। এই বছর ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে নিপা বাইরাসের সংক্রমণে। ভয়ঙ্কর মারণ ভ্যারিয়েন্ট এবার থাবা বসিয়েছে। গবেষকরা দাবি করেছেন এই মারণ ভাইরাসের সংক্রমণে ১০ জনের মধ্যে ৯ জনের মৃত্যু হতে পারে। এতোটাই ভয়ঙ্কর এই মারণ ভাইরাস।
যদিও নিপা ভাইরাস বহনকারী বাদুড়ের দেখা যে কেবল মাত্র কেরলে পাওয়া যায় এমনটা নয়। এই ধরনের বাদুড় আরও একাধিক রাজ্যে রয়েছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। এছাড়া অসম, মেঘালয়, পণ্ডিেচরী , মহারাষ্ট্র, বিহার , কর্নাটক, তামিলনাড়ু, গোয়া। যেখানে নিপা ভাইরাসের সংক্রমণ হু হু করে ছড়াতে পারে। কিন্তু কোনও রাজ্যেই এই ভাইরাস দেখা যায়নি করল ছাড়া।
গবেষকরা মনে করছেন কেরলে যে বাদুড় গুলি রয়েছে সেগুলিতে নিপা ভাইরাস মহামারীর আকার নিয়েছে সেকারণেই এই সংক্রমণ বারবার দেখা দিয়েছে। কেরলে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আরেকটি কারণ হতে পারে এখানকার বাসিন্দারা বেশি কলাপাতা বা গাছের পাতায় খাবার খায়। এবং ফল মূল খাবার প্রবণতা বেশি। সেকারণেই এই ধরনের বাদুড় থেকে নিপা ভাইরাসের সংক্রমণ বেশি ছড়াতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications