Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nipah Virus: নিপা নিয়ে মানুষকে সাবধান করে সার্কুলার জারি, মনোক্লোনাল অ্যান্টিবডি চাইল সরকার

Nipah Virus: নিপা ভাইরাস নিয়ে চিন্তা বাড়ছে কেরল সরকারের! ক্রমশ বাড়ছে সংক্রমণ। যদিও ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে কেরল সরকার। বিশেষ করে কোঝিকড়ের স্কুল-কলেজে ইতিমধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই ছুটির মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে।

অন্যদিকে কর্নাটক সরকারের তরফে একটি সার্কুলারও জারি করা হয়েছে। যেখানে কেরলের সংক্রমিত (Nipah Virus) এলাকাগুলোয় প্রয়োজন ছাড়া না যাওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, সংক্রমিত এলাকাগুলিতে নজরদারি রাখা হচ্ছে বলেও সরকারের তরফে জারি করা সার্কুলারে জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রের তরফে কেরলে (Kerala) বিশেষ টিম পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

Nipah Virus

উল্লেখ্য, কেরলের কোঝিকড়ে লাগাতার নিপা ভাইরাসের সংক্রমণের খবর আসছে। সম্প্রতি এক স্বাস্থ্যকর্মীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকি একটি শিশুর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আর এর মধ্যে আরও একজনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছে সে রাজ্য।

করলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সংক্রমিত ওই ব্যক্তির বয়স ৩৯ বছর। এই মুহূর্তে তাঁকে হাসপাতালে মনিটারিংয়ে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।

ইতিমধ্যে সে রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আক্রান্ত। একের পর এক সংক্রমণের খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে সে রাজ্যের সরকার।

আর এরপরেই সে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা করা হয়েছে। কোঝিকোড় জেলার অঙ্গনওয়াড়ি, মাদ্রাসা, টিউশন সেন্টার এবং কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরিবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে কন্টেনমেন্ট জোন ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কন্টেনমেন্ট এলাকায় বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ-অফিস-ব্যাঙ্ক। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অত্যাবশ্যকীয় জিনিসের দোকান খোলা রাখার অনুমতি রয়েছে একমাত্র।

তবে মানুষকে আতঙ্কিত না হওয়ার কথা বলছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। সে রাজ্যের বিধানসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বরং সাবধান হওয়ার কথা বলা হয়েছে। সবাই মিলে সমস্যা মোকাবিলা করব। সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

অন্যদিকে ICMR এর কাছ থেকে আরও বেশি করে মনোক্লোনাল অ্যান্টিবডি সরবরাহ করার কথা বলা হয়েছে সরকারের তরফে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই অ্যান্টিবডি দেওয়া হয়। সবটাই পরিক্ষামুলক ভাবে দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+