Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিউজ এক্স-এর বুথ ফেরত সমীক্ষায় কোন রাজ্যে কারা এগিয়ে, দেখুন একনজরে

নিউজএক্স-এর বুথ ফেরত সমীক্ষায় কোন ফলাফল উঠে এসেছে। তা বাকীদের থেকে আলাদা কী, দেখে নেওয়া যাক একনজরে।

বিভিন্ন রাজ্যে এক এক রকমের ফলাফল হচ্ছে। কোথাও এগিয়ে বিজেপি তো কোথায় এগিয়ে কংগ্রেস। আবার কোথাও আঞ্চলিক দলগুলি। তবে নানা মাধ্যমেরক সমীক্ষায় অ্যাডভান্টেজ কংগ্রেসের। অপরদিকে বেশ চাপে কেন্দ্রের শাসক দল কংগ্রেস। এই অবস্থায় নিউজএক্স-এর বুথ ফেরত সমীক্ষায় কোন ফলাফল উঠে এসেছে। তা বাকীদের থেকে আলাদা কী, দেখে নেওয়া যাক একনজরে।

তেলাঙ্গানার সমীক্ষা

তেলাঙ্গানার সমীক্ষা

তেলাঙ্গানায় বিজেপি পেতে চলেছে ৬টি আসন যা আগের বারের চেয়ে ১টি বেশি। কংগ্রেস পেতে পারে ৪৬টি আসন যা গতবারের চেয়ে ১০টি বেশি। টিআরএস পেতে পারে ৫৭টি আসন যা গতবারের চেয়ে ৬টি কম ও অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে ১০টি আসন যা আগের বারের চেয়ে ৫টি কম।

রাজস্থানের সমীক্ষা

রাজস্থানের সমীক্ষা

এরাজ্যে গতবারে বিজেপি পেয়েছিল ১৬৩টি আসন। তা এবার ৮৩টি কমে হতে পারে ৮০টি আসন। কংগ্রেস গতবারে পেয়েছিল ২১টি আসন। সেটা ৯১টি বেড়ে কংগ্রেস পৌঁছতে পারে ১১২টি আসনে। আর অন্যান্যরা যেখানে গতবারে ১৬টি আসন পেয়েছিল তা ৯টি কমে ৭টিতে পৌঁছতে পারে।

মধ্যপ্রদেশের সমীক্ষা

মধ্যপ্রদেশের সমীক্ষা

মধ্যপ্রদেশেও গদি হারাতে চলেছে বিজেপি। আগের বারের চেয়ে ৫৯টি আসন কমে বিজেপি পেতে পারে ১০৬টি আসন। কংগ্রেসের ৫৪টি আসন বেড়ে পৌঁছতে পারে ১১২টি আসন। অন্য দলগুলির ৫টি আসন বেড়ে ১২টিতে পৌঁছতে পারে।

ছত্তিশগড়

ছত্তিশগড়

ছত্তিশগড়ের ৯০টি আসনের ভোটে কোনও দলই দেখা যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারছে না। বিজেপির ৬টি আসন কমে হতে পারে ৪৩টি। কংগ্রেসের ১টি আসন বেড়ে হতে পারে ৪০টি। অন্যদের ৫টি আসন বেড়ে হতে পারে ৭টি আসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+