RapidX trains: অতীত বন্দে ভারত! ১২ মিনিটে ১৭ কিলোমিটার ছুটবে ভারতের নয়া ট্রেন
RapidX trains: ইতিমধ্যেই দেশের একাধিক রুটে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat Express) । অনেক দ্রুত গন্তব্যে পৌঁছে দিচ্ছে এই সেমি বুলেট ট্রেন। তবে এটাই শেষ নয়। আরও দ্রুত যাতে যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে, তার জন্য আরও এক নয়া ট্রেন আনতে চলেছে ভারতীয় রেল।
গতি পৌঁছতে পারে ১৮০ কিমি প্রতি ঘণ্টায়। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল রান। তাতে দেখা যাচ্ছে, মাত্র ১২ মিনিটে ১৭ কিলোমিটার অতিক্রম করতে পারে এই ট্রেন ( RapidX trains) । আপাতত কয়েকটি রুটে শুরু হবে এই ট্রেন পরিষেবা। পরে তার বিস্তৃতি আরও বাড়ানো হবে।

- RapidX trains: ১২ মিনিটে ছুটবে ১৭ কিলোমিটার
জানা গিয়েছে, প্রতিটি ট্রেনে ৭২ জনের বসার ব্যবস্থা থাকবে। দিল্লির সাহিদাবাদ থেকে দুহাই ডিপো স্টেশনের মধ্যে ট্রেন চালিয়ে দেখা গিয়েছে ১২ মিনিটেই ট্রেনটি পার হয়েছে ১৭ কিলোমিটার পথ। মাঝে ছিল পাঁচটি স্টেশন- সাহিদাবাদ, গাজিয়াবাদ, গুলধার, দুহাই ও দুহাই ডিপো।
এই ট্রেনের নামকরণ করা হয়েছে, রিজিওনাল র্য়পিড ট্রানজিট সিস্টেম। রাজধানী দিল্লি থেকে আশপাশের স্টেশনগুলিতে যাতে অনেক দ্রুক আর অনেক সহজে পৌঁছে যাওয়া যায়, সে কারণেই এই ট্রেন চালু করা হয়েছে।
- RapidX trains: স্বাধীনতা দিবসেই উদ্বোধন?
রেল সূত্রে জানা গিয়েছে আগামী ১৫ অগস্ট এই ট্রেন উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ট্রেন চালু হতে হতে ২০২৫ সাল হয়ে যাবে। প্রথমে দিল্লি-গাজিয়াবাদ-মীরট রুটে চালু করা হবে ট্রেনটি। ৫ থেকে ১০ মিনিট পর পর পাওয়া যাবে ট্রেন। কোচগুলি হবে সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত। যা খবর, ধীরে ধীরে দেশের একাধিক রাজ্যে RapidX ট্রেন ছুটতে পারে বলেই খবর। আর সেভাবেই রেল তৈরি হচ্ছে।
- RapidX trains: থাকবে অত্যাধুনিক ব্যবস্থা
থাকবে ওয়াই ফাই-এর সুবিধাও। প্রতিটি ট্রেনের মতোই এই ট্রেনেও থাকবে মহিলাদের জন্য আলাদা কামরা। ট্রেনটি যাতে দ্রুতগতিতে দৌড়তে পারে, তেমনভাবেই বানানো হয়েছে ট্রেনটির আকার। সামনের দিকটা সরু করা হয়েছে যাতে বাতাসের সঙ্গে ঘর্ষণ কম হয়। হালকা স্টিল দিয়ে তৈরি হয় এই ট্রেনের বডি।
রেল সূত্রে জানা যাচ্ছেস এই ট্রেনের জন্য তৈরি ট্র্যাকগুলি তৈরি হয় অনেক কম খরচে আর মেরামতেও বেশি খরচ হয় না। হায়দরাবাদের Alstom's engineering centre এই ট্রেনের ডিজাইন করেছে আর ট্রেনটি তৈরি করেছে Bombardier Transportation.












Click it and Unblock the Notifications