নতুন সংসদ ভবনের উদ্বোধন: ছোঁয়া থেকে গেল গান্ধী পরিবারের! মায়ের সঙ্গে সেলফি BJP সাংসদের
নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস সহ প্রায় সব বিরোধীরা। স্বাভাবিক কারণেই অনুপস্থিত রাহুল গান্ধী, সনিয়া গান্ধীরা। কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে ছোঁয়া থেকে গেল গান্ধী পরিবারের। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সঙ্গে ছিলেন মা তথা সুলতানপুরের বিজেপি সাংসদ মানেকা গান্ধীও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নতুন সংসদ ভবনের উদ্বোধনের পাশাপাশি লোকসভার অভ্যন্তরে ঐতিহাসিক রাজদণ্ড সেঙ্গলও স্থাপন করেছেন। ঐতিহ্যবাসী পোশাকে তিনি একনম্বর গেট দিয়ে সংসদ ভবন কমপ্লেক্সে প্রবেশ করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষ মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক দেন। এদিনের অনুষ্ঠছানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী জয়শঙ্কর-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অনেক সাংসদ উপস্থিত ছিলেন।
এদিন নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছে উত্তর প্রদেশের পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধীকে। পাশেই ছিলেন মা তথা বিজেপির সুলতানপুরের সাংসদ মানেকা গান্ধী। এদিন মায়ের সঙ্গে তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন বরুণ গান্ধী।
On this historic occasion of the inauguration of our new Parliamentary complex, I cheekily requested the most senior member of the current Lok Sabha for a couple of selfies together… @Manekagandhibjp pic.twitter.com/IdrIMG0p8h
— Varun Gandhi (@varungandhi80) May 28, 2023
টুইট করা আরেকটি ছবিতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিকেও দেখা গিয়েছে। বরুণ গান্ধী টুইটে বলেছেন, নতুন সংসদ ভবন কংপ্লেক্সের উদ্বোধন উপলক্ষ্যে বর্তমান লোকসভার সব থেকে সিনিয়র সদস্যকে সেলফি তোলার জন্য অনুরোধ করছেন।
এদিন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। কর্নাটকের শৃঙ্গেরি মঠের পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে গণপতি হোম আচারও পালন করেন। তিনি সেঙ্গলকে প্রণাম করে নিজের হাতে তা নিয়ে বিভিন্ন পুরোহিতদের আর্শীর্বাদ নেন। এরপরে তিনি সেঙ্গলকে নতুন সংসদ ভবনে নিয়ে যান এবং লোকসভার অধ্যক্ষের আসনের ডানদিকে বিশেষ জায়গায় স্থাপন করেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications