সিবিএসই বোর্ড পরীক্ষার খাতা দেখা নিয়ে নয়া নির্দেশিকা, কী বললেন মন্ত্রী রমেশ পোখরিয়াল
করোনা লকডাউনের কারণে পিছিেয় গিয়েছে পরীক্ষা। কিন্তু রেজাল্ট বের করতে সময় নেওয়া যাবে না। তাই খাতা দেখা দ্রুত করতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।
করোনা লকডাউনের কারণে পিছিেয় গিয়েছে পরীক্ষা। কিন্তু রেজাল্ট বের করতে সময় নেওয়া যাবে না। তাই খাতা দেখা দ্রুত করতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। খাতা শিক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খাতা শিক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে যেখান থেকে তারজন্য ৩০০০ সিবিএসই বোর্ডের স্কুল বেছে নেওয়া হয়েছে।

শনিবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, এই প্রক্রিয়ায় খাতা দেখা শুরু হলে ৫০ দিনের মধ্যে সবটা করা সম্ভব হবে। তাহলে পরীক্ষা দেরিতে হলেও দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বোর্ডের। প্রায় দেড় কোটি উত্তর পত্র এই ৩০০০ স্কুল থেকে শিক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নতুন দিন ঘোষণা করেছে মন্ত্রক। ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। ২৯টি বিষয়ের পরীক্ষা হবে বাকি ঐচ্ছিক বিষয়গুলির নম্বর স্কুলের পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রকের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications