বিজেপি সভাপতি হওয়ার পরে প্রথম ভাষণ, দলের টার্গেট ঠিক করে দিলেন জেপি নাড্ডা

বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম ভাষনেই দলের টার্গেট ঠিক করে দিলেন জেপি নাড্ডা। যেসব রাজ্যে দল এখনও নির্বাচনী সাফল্য পায়নি, সেসব রাজ্যে ক্ষমতা দখলের টার্গেট ঠিক করে দিয়েছেন তিনি।

বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম ভাষণেই দলের টার্গেট ঠিক করে দিলেন জেপি নাড্ডা। যেসব রাজ্যে দল এখনও নির্বাচনী সাফল্য পায়নি, সেসব রাজ্যে ক্ষমতা দখলের টার্গেট ঠিক করে দিয়েছেন তিনি। প্রসঙ্গত এর মধ্যে সব থেকে আগে উল্লেখ করতে হয় পশ্চিমবঙ্গের কথা। রাজনৈতিক ভাষ্যকারদের মতে অমিত শাহ যেমন পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছিলেন, ঠিক তেমনই জেপি নাড্ডাও আগামিদিনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছেন।

সোমবার দায়িত্ব নেন নাড্ডা

সোমবার দায়িত্ব নেন নাড্ডা

সর্বসম্মতিক্রমে সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেপি নাড্ডা। দায়িত্বে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নাড্ডার গ্রাম থেকে বিজেপি সর্বোচ্চ আসনে বসার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

নব উচ্চতায় নিয়ে যেতে অঙ্গীকার

নব উচ্চতায় নিয়ে যেতে অঙ্গীকার

দিন রাত দলের কর্মীদের সঙ্গে কাজ করে বিজেপিকে নব উচ্চতায় তিনি নিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন।

অমিত শাহের প্রশংসা

অমিত শাহের প্রশংসা

দলের সদর দফতরে হওয়া অনুষ্ঠানে নাড্ডা বিজেপির পূর্বতম সভাপতি অমিত শাহের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, অমিত শাহের নেতৃত্বে বিজেপি বিশ্বের বৃহত্তম দলে পরিণত হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, দেশে সব থেকে বেশি বিধায়ক এবং সাংসদ তাদের দলেরই রয়েছে।

জেপি নাড্ডার টার্গেট

জেপি নাড্ডার টার্গেট

এরপরেই নাড্ডা বলেন, এখানেই থেমে গেলে চলবে না। দেশে এখনও কিছু রাজ্য রয়েছে, যেখানে বিজেপি ক্ষমতা দখল থেকে দূরেই রয়ে গিয়েছে। সেখানেই পৌঁছে যাওয়ার বার্তা দিয়েছেন নাড্ডা। তবে তিনি নির্দিষ্ট করে রাজ্যের নাম বলেননি। বিজেপি একদিকে দিল্লিতে যেমন আপ-এর বিরুদ্ধে লড়াই করছে, অন্যদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+