নেতাজির উপর নজরদারি বিতর্কে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করল কেন্দ্র
নয়াদিল্লি, ১৫ এপ্রিল : নেতাজির উপর নজরদারি বিতর্কের ঘটনার গুরুত্ব উপলব্ধি করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যে নথিগুলি নিয়ে এত হট্টগোল সেই নথিগুলি আদৌও প্রকাশ্যে আনা উচিত কিনা তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে এই কমিটি।
সরকারি গোপনীয়তা আইনের এক্তিয়ার কতটা তা খতিয়ে দেখবে এই কমিটি কারণ এর আগে বারবার আগে বল হয়েছে যে নেতাজিকে নিয়ে পেশ করা রিপোর্ট প্রকাশ্যে এলে অস্থিরতা তৈরি হতে পারে।

এই ঘটনায় নেতাজির পরিবারের সদস্যরা যারপরনাই খুশি হয়ে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সময় লাগলেও এহেন পদক্ষেপে তাঁরা খুশি বলে জানিয়েছেন অর্ধেন্দু বসু, চন্দ্র বসু সহ পরিবারের সদস্যরা।
গতকাল কলকাতার রাস্তায় প্রতিবাদে নামা চন্দ্র বসু জানিয়েছেন, মানুষের দাবি মেনেই এই কমিটি করা হয়েছে।
নেতাজিকে নিয়ে উত্তাপ টের পাচ্ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। দুদিন আগেই বিদেশ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র সূর্যকুমার বসু। মোদীজিকে তিনি জানান, নেতাজিকে নিয়ে গোপন সমস্ত ফাইল যেন অবিলম্বে প্রকাশ করা হয়। এবং ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনার তত্ত্বও যে তাঁরা মানতে অপারগ তাও তিনি পরিবারের তরফে প্রধানমন্ত্রীকে জানিয়ে আসেন সূর্যবাবু। অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদীও।
প্রসঙ্গত, কয়েকদিন আগে কেন্দ্রের একটি গোপন রিপোর্ট ফাঁস হওয়ায় জানা যায়, ১৯৪৮-১৯৬৮, এই কুড়ি বছর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশে নজরদারি চালানো হত নেতাজির পরিবারের লোকেদের উপর। এক ইংরেজি দৈনিকে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। সেইসময় রাজ্যে ও কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। তখন বেশিরভাগ সময় জুড়েই দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু।
এই খবর জানার পর গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। নেতাজির পরিবারের সদস্যরা কংগ্রেস সরকারকে বিঁধে ওই গোপন ফাইল প্রকাশের দাবি করেন। সেইসূত্রেই এদিন এই কমিটি গঠন করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications