NEET-UG: পরীক্ষা ব্যবস্থায় সামগ্রিক ত্রুটি ছিল না, প্রশ্ন ফাঁস সীমাবদ্ধ ছিল দুই শহরে, রায় সুপ্রিম কোর্টের
NEET-UG: গত ২৩ জুলাইয়ের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ২০২৪ সালের জন্য় পুনরায় নিট-ইউজি পরীক্ষা হবে না। পরীক্ষায় পদ্ধতি লঙ্ঘন কিংবা পবিত্রতা লঙ্ঘনের মতো ঘটনা ঘটেনি বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্ট বলেছে, মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্রগুলির পদ্ধতিগত লঙ্ঘন ছিল না। প্রশ্ন ফাঁস শুধুমাত্র পটনা ও হাজারিবাগে সীমাবদ্ধ ছিল।

আদালতের নির্দেশ
আদালত পরীক্ষার কেন্দ্র বরাদ্দের ব্যবস্থা উন্নত করতে এনটিকে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার এনটিএকে নিয়ে তদন্তের জন্য ২২ জুন একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা ঘোষণা করেছিল। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণানকে এই কমিটির প্রধান করা হয়। আদালত বিশেষজ্ঞ কমিটির কাছে আট দফার জবাব চেয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বসেছে।
প্রসঙ্গত, এনটিএ ১৫০০-র বেশি ছাত্রছাত্রীকে ভুল প্রশ্নপত্র দিয়েছিল। তারপর তাঁদের গ্রেসমার্ক দিয়েছিল। পরে তাঁদের পুনরায় পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। আদালত এই প্রক্রিয়া পুনর্গঠনের আহ্বান জানিয়েছে।
আট দফা জবাব কীকী?
পরীক্ষা কেন্দ্র বরাদ্দ প্রক্রিয়াকে উন্নত করা।
সিসিটিভির মাধ্যমে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করা।
পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে শক্তিশালী করা
পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার জন্য় শক্ত ব্যবস্থা তৈরি করা।
অভিযোগের তদন্ত ও সমাধানের জন্য পোর্টাল তৈরি করা
এনটিএ-তে একটি পৃথক মূল্যায়ন কমিটি তৈরি করা
সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেওয়া।
ছাত্রছাত্রী, পরীক্ষা কেন্দ্রের কর্মী ও শিক্ষকদের সঙ্গে পরামর্শ করা।
সিবিআই-এর প্রথম চার্জশিট
এদিকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে তাঁর প্রথম চার্জশিট দাখিল করেছে। পটনার বিশেষ সিবিআই আদালতে দাখিল করা চার্জশিটে সিবিআই অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও প্রমাণ ধ্বংসের আইপিসির ধারাগুলিকে আহ্বান করেছে।
রায় সংরক্ষণ করেছিল সর্বোচ্চ আদালত
আদালত ৪০ টি আবেদনের শুনানি করে ২৩ জুলাই রায় সংরক্ষণ করে। সেই সময়ই আদালত বলেছিল, এই বছরের নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তবে তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে ভর্তি নেওয়া হবে না এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুরো পরীক্ষায় অনিয়মের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছিল আদালত।
প্রসঙ্গত, প্রশ্ন ফাঁস তদন্তে সিবিআই বিহারের হাজারিবাগকেই গ্রাউন্ড জিরো হিসেবে চিহ্নিত করে। আদালত সিবিআই-এর দায়ের করা ১৭ ও ২১ জুলাইয়ের রিপোর্ট উল্লেখ করে বলে, হাজারিবাগ ও পটনার অন্তত ১৫৫ জন ছাত্রছাত্রী এর সুবিধাভোগী বলে মনে হচ্ছে। আদালত এর আগে ছাত্রছাত্রীদের পৃথকীকরণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল।
এই বছরের ৫ মে নিট-ইউজির পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার ফল বের হয় লোকসভা নির্বাচনের ফলের দিন অর্থাৎ ৪ জুন। ফেল প্রকাশের পর দেখা যায়, ৬৭ জন ছাত্রছাত্রী একই নম্বর পেয়েছে, তাঁদের মধ্যে হরিয়ানার বাহাদুরগড়ের একটি কোচিং সেন্টারের ছয়জন রয়েছে। পাশাপাশি ১৫৬৩ জন পরীক্ষার্থীর গ্রেস মার্কস পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে।
ওই দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম, পরীক্ষা বাতিলের দাবি-সহ বিভিন্ন রাজ্যের হাইকোর্টে থাকা মামলাগুলির স্থানান্তরের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির আবেদনের বিষয়েও শুনানি করে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications