NEET-UG 2024: কী করে হয় প্রশ্ন ফাঁস? পরীক্ষার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে, NTA-কে ভর্ৎসনা প্রধানবিচারপতির
নিট ইউজি পরীক্ষা মামলার রায়দান হল না সুপ্রিমকোর্টে। পরবর্তী শুনানি আগামী ১১ জুলাই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। তবে মামলার পর্যবেক্ষণে NTA-কে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। কীভাবে এয় প্রশ্ন পত্র ফাঁস এই নিয়ে পাল্টা প্রশ্ন করেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়ই চন্দ্রচূড় রীতিমতো NTA-কে সওয়াল করেছেন, কীভাবে তাঁরা প্রশ্ন পত্র ছাপাতে দিয়েছিল যে সেটা ফাঁস হয়ে গেল। কীভাবে প্রশ্ন পত্র ছাপাতে দেওয়া হয়েছিল। কীভাবেই বা সেগুলি বিভিন্ন সেন্টারে বিতরণ করা হয়ছিল। একের পর এক প্রশ্ন করেন প্রধান বিচারপতি।

তিনি সরাসরি NTA-র কাছে জানতে চান, কবে ছিল পরীক্ষা আর তার কতদিন আগে প্রশ্ন পত্র ছাপাতে দেওয়া হয়েছিল। কীভাবেই বা বাইরে প্রশ্ন পত্র পাঠাতেন তাঁরা। কীভাবে তাঁরা প্রশ্নপত্র বিভিন্ন দূতাবাসে পাঠাতেন। ক্যুরিয়ার করে না ডিপ্লোম্যাটিক ব্যাগে করে সেগুলি পাঠানো হত। পরীক্ষার দিনই কি প্রশ্ন পত্র ফাঁস হয়েছিল না আগেরদিন। এই সব তথ্য আদালতে পেশ করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জেবি পারডিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রার নেতৃত্বাধীন বেঞ্চে হচ্ছিল শুনানি। সেই শুনানিতেই প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন তুলেছিলেন, কেন কেবল মাত্র ২টি সেন্টার থেকেই প্রশ্ন পত্র ফাঁস হয়েছে। শুধু তাই নয় শীর্ষ আদালত আরও প্রশ্ন করেছে। কত জন পড়ুয়ার রেজাস্ট এক হয়েছে এই প্রশ্ন পত্র ফাঁসের কারণে। কত নম্বরের পরীক্ষা কোন প্রশ্নে কত নম্বর থাকছে সেটি কি উল্লেখ করা ছিল প্রশ্ন পত্রে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন পত্রের ক্যাটাগোরি কত শতাংশের হিসেবে আলাদা করা হয়েছিল।
তবে আজকেই মামলার রায়দান করেননি প্রধান বিচারপতি আগামী ১১ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত উল্লেখ্য মামলাকারীরা পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার আর্জি জানিয়েছেন। তবে এই নিয়ে সিদ্ধান্ত নিতে তিনটি প্যারামিটার জানাতে বলেছেন প্রধান বিচারপতি। কারণ ২৩ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নির্ভর করছে এই পরীক্ষার উপরে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications