টুইটারে ভুয়ো খবর ছড়ায় ১৮ হাজার বিজেপি সমর্থক! সমীক্ষার তথ্যে চাঞ্চল্য
দিল্লি নির্বাচনের আগে ভুয়ো খবর ছড়ানো টুইটার অ্যাকাউন্ট নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশে বিড়ম্বনায় পড়েছে দেশের সব থেকে বড় দুটি জাতীয় রাজনৈতিক দল। সদ্য সমাপ্ত হওয়া একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে বিজেপি-র হয়ে ভুয়ো খবর ছড়ায়, দেশে এরকম অ্যাকাউন্টের সংখ্যা মোট ১৮ হাজার। তুলনায় অনেক কম সংখ্যক হলেও ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে কংগ্রেসের হয়ে ভুয়ো খবর ছড়ানোরও। তবে কংগ্রেসের পক্ষে সংখ্যাটা মাত্র ১৪৭।

বিশেষ অ্যালগরিদম
একটি বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে সমীক্ষাটি চালানো হয়। সেখানে দেখা যায় যে টুইটারে মোট চার লক্ষ ব্যবহারকারীর সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ বোঝা যায়। তাদের মধ্যে ১.২ লক্ষ জন কংগ্রেসপন্ধী বলে চিহ্নিত করা গিয়েছে। ২.৭ লক্ষ টুইটার ব্যবহারকারী বিজেপিপন্থী হিসাবে চিহ্নিত হয়েছে। আর্বান নাৎজি নামক একটি সংস্থার সমীক্ষাতেই এই সব তথ্য বেরিয়ে আসে।

১৭,৭৭৯টি বিজেপি পন্থী ভুয়ো খবর ছড়িয়েছে
সেই সমীক্ষাতেই উঠে আসে ভুয়ো খবর ছড়ানোর বিষয়টি। দেখা গিয়েছে মোট ১৭,৭৭৯টি বিজেপি পন্থী টুইটার ব্যবহারকারী বিভিন্ন সময়ে ভুয়ো খবর ছড়িয়েছে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে। কংগ্রেসের পক্ষে ভুয়ো খবর ছড়ানো ব্যবহারকারীদের সংখ্যা ১৪৭।

কী করে চিহ্নিত হল বিজেপি সমর্থকরা?
সমীক্ষায় উঠে এসেছে আরও একটি বিষয়। অধিকাংশ ভুয়ো খবরের সঙ্গেই বিদ্বেষমূলক ও বিভেদমূলক বার্তা রেখেছেন টুইটার ব্যবহারকারীরা। এই বিদ্বেষমূলক বার্তাগুলির অনেকগুলোই আসে বিজেপি সমর্থনকারী অ্যাকাউন্ট থেকে। বিজেপি সমর্থনকারী অ্যাকাউন্ট চিহ্নিত করতে সমীক্ষা চলাকালীন দেখা হয়েছে যে একজনের প্রোফাইলে 'সিএএ সমর্থন করি' লেখা রয়েছে কি না। আরও একটি জিনিস দেখা হয়। তা হল, কোনও একজন অন্তত বিজেপির অফিস বিয়ারার তাকে ফলো করছেন।

২৪ ঘণ্টা অ্যাকটিভ ভুয়ো খবর ছড়ানো অ্যাকাউন্টগুলি
এদিকে কংগ্রেস সমর্থনকারীদের টুইটার বায়োতে লেখা রয়েছে 'কংগ্রেস সমর্থনকারী','প্রিয়াঙ্কা গান্ধীর সমর্থনকারী।' পাশাপাশি কংগ্রেস নেতাদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট রিটুইট করছেন। এদিকে কংগ্রেস ও বিজেপি, দুই পক্ষেরই ভুয়ো খবর ছড়ানো অ্যাকাউন্টগুলি যেই কম্পিউটার থেকে পরিচালিত হয় সেগুলি ২৪ ঘণ্টা চলে।












Click it and Unblock the Notifications