Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NDA: অটল স্মৃতি-সৌধে শরিকি-শক্তির প্রদর্শনী দেখাল বিজেপি, কারা শামিল হলেন

বিজেপি আরও একবার তাদের শরিকি শক্তি প্রদর্শন করল। বুধবার অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিসৌধে এনডিএর শরিক দলগুলিকে দাঁড় করিয়ে দিল বিজেপি। শরিক দলকে নিয়ে বাজপেয়ীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিজেপি আসলে চ্যালেঞ্জ ছুড়ল বিরধী মহাজোট ইন্ডিয়াকে।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিসৌধে যেমন শ্রদ্ধা জানাতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তেমনই এসেছিলেন এনডিএ-র শরিক নেতারাও।

NDA

অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠান কার্যত শরিকি শক্তির প্রদর্শনীর রূপ নিয়েছিল। যেভাবে শরিকি দলগুলিতে একসঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, তাতে স্পষ্ট আদতে ইন্ডিয়া জোটকে চ্যালেঞ্জ করতেই সমস্ত শরিকদলকে একযোগে হাজির করানো হয়েছিল অটল স্মৃতিসৌধে।

যাঁরা এদিন অটবিহারী বাজপেয়ীর স্মৃতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এসেছিলেন তাঁদের মধ্যে প্রথমেই নাম করতে হয় প্রফুল্ল প্যাটেলের। তিনি এনসিপির বিদ্রোহী অজিত পাওয়ার শিবিরের নেতা। ছিলেন এআইএডিএমকে-র এম থামবিদুরাই, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও হিন্দুস্তান আওয়াম মোর্চা প্রধান জিতেন পরাম মাঞ্জি, কেন্দ্রীয়মন্ত্রী আপনা দল (সোনেলাল) নেত্রী অনুপ্রিয়া প্যাটেল ও অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের প্রধান সুদেশ মাহাতো।

এছাড়া ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির সংসদ আগাথা সাংমা, তামিল মানিলা কংগ্রেসের প্রধান জিকে ভাসানও। এদিনের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শরিকি দলের হাজিরার মধ্য দিয়ে ইন্ডিয়াকে বার্তা দিতে চাইল এনডিএ। ইন্ডিয়া এ মাসের শেষেই মুম্বইয়ে তৃতীয় সমাবেশে মিলিত হবে। তার আগে এনডিএ শরিকি প্রদর্শনীতে একতা দেখাল অটলবিহানী বাজপেয়ীর স্মৃতিসৌধে।

বিজেপির পক্ষ কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে এনডিএ-তে শরিকের সংখ্যা বাড়ছে। আমরা একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয় উপহার দেব। ২০২৪ সালে তৃতীয়বারের জন্য সারা দেশে সরকার গড়ব আমরা। দেশের উন্নয়নের ঢেউ আনব আমরাই।

NDA

কেন্দ্রীয়মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, ২০২৪ সালে সাধারণ নির্বাচনে এনডিএ-র জয় নিশ্চিত। বিরোধীরা তাই হতাশ। ২০২৪ সালেও দেশের মানুষ তাদের বিশ্বাস করবে না। তাদের ক্ষমতায় ফেরার কোনও সুযোগ নেই। দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে পূর্ণ আস্থা রাখেন। তাই ২০২৪ সালে এনডিএ-র হ্যাটট্রিক শিরোধার্য।

এই প্রথমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এনডিএ মিত্রদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আগামী বছরের সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটি তাৎপর্যপূর্ণ যখন বিজেপি একটি ঐক্যবদ্ধ বিরোধী জোট ইন্ডিয়ার মুখোমুখি হতে চলেছে। এর আগে এনডিএ ৩৮টি দলকে নিয়ে এনডিএ-র বৈঠক করেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+