৫২ জন বিধায়কের সমর্থন দাবি এনসিপির! সন্ধির জন্য ছগন ভুজবল গেলেন অজিত পাওয়ারের কাছে
অজিত পাওয়ারকে বাদ দিয়ে বাকি ৫২ জন বিধায়ক এখন দলের সঙ্গেই আছেন। এদিন সকালে এমনটাই দাবি করেছে এনসিপি।
অজিত পাওয়ারকে বাদ দিয়ে বাকি ৫২ জন বিধায়ক এখন দলের সঙ্গেই আছেন। এদিন সকালে এমনটাই দাবি করেছে এনসিপি। অন্যদিকে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার দলের বর্ষীয়ান নেতা ছগন ভুজবলকে পাঠিয়েছেন অজিত পাওয়ারের কাছে। কেননা অজিত পাওয়ারকে এখনও বুঝিয়ে দলে ফেরত আনার পক্ষপাতি শারদ পাওয়ার।
|
দিল্লি থেকে মুম্বইয়ে এনসিপির ২ বিধায়ক
এদিন ভোরে দিল্লি থেকে মুম্বইতে ফেরেন এনসিপির দুই বিধায়ক। তারা হলেন অনিল প্যাটেল এবং দৌলত দারোদা। এনসিপির ৪ বিধায়ক নিখোঁজ ছিলেন। তার মধ্যে ২ জনকে ফিরিয়ে এনেছেন দলের নেতারা। শনিবার তাঁরা দিল্লি যাওয়ার পরেই নিখোঁজের ডায়েরি করা হয়েছিল।

মুম্বইয়ের হায়াত হোটেলে ৫০ জন এনসিপি বিধায়ক
রবিবার সন্ধে থেকে মুম্বইয়ের হায়াত হোটেলে ঘাঁটি গেড়েছেন এনসিপির ৫০ জন বিধায়ক। এদিন ভোররাতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন দিল্লি থেকে আসা আরও ২ বিধায়ত।

শারদ পাওয়ারের নির্দেশে ছগন ভুজবল অজিত পাওয়ারের কাছে
দলের সুপ্রিমো শারদ পাওয়ারের নির্দেশে বর্ষীয়ান নেতা ছগন ভুজবল এদিন সকালে অজিত পাওয়ারের কাছে গিয়েছেন বলে জান না গিয়েছে। অজিত পাওয়ারকে এখনও বুঝিয়ে দলে ফেরত আনার পক্ষপাতি শারদ পাওয়ার।

জোট রাখতে শিবসেনার নতুন সূত্র
মহারাষ্ট্রে নতুন রফার সূত্র শিবসেনার। সূত্রের খবর এমনটাই। শনিবার ভোরে শপথ নিয়েছেন অজিত পাওয়ার। জানা গিয়েছে, মহারাষ্ট্রে সেনা, এনসিপি, কংগ্রেসের জোট বজায় রাখতে এনসিপির অজিত পাওয়ারকে তারা ২.৫ বছরের জন্য মুখ্যমন্ত্রীর ভাগ দিতে রাজি।












Click it and Unblock the Notifications