বিজেপির হারের ধারাবাহিকতা চলতেই থাকবে! দিল্লির হারে ভবিষ্যতের দিক নির্দেশনা পাওয়ারের
বিজেপির হারের ধারাবাহিকতা চলতেই থাকবে! দিল্লির হারে ভবিষ্যতের দিক নির্দেশনা পাওয়ারের
দিল্লিতে বিজেপি পর্যুদস্ত হতেই ভবিষ্যৎ রাজনীতির ভবিষ্যদ্বাণী করলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সুপ্রিমো শারদ পাওয়ার। তিনি বলেন, ২০১৫-য় আম আদমি পার্টির জয় যে ফ্লুক ছলি না তা এদিন প্রমাণিত হল। একইসঙ্গে স্পষ্ট হয়ে গেল, ভবিষ্যৎ রাজনীতি কোন অভিমুখে চলতে শুরু করেছে। আপের জন বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে।

কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে টুইট পওয়ারের
দিল্লির নির্বাচনে বিজেপিকে সাফ করার জন্য আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে টুইট করেন শারদ পওয়ার। তিনি বলেন, সমীক্ষার ফলাফলই ইঙ্গিত দিয়েছিল দিল্লিতে মোদী-শাহ জাদু ব্যর্থ হতে চলেছে। সেটাই হয়েছে। বিজেপির জন্য আর বিপর্যয় অপেক্ষা করে রয়েছে। জাতী রাজনীতির প্রেক্ষাপটে এই বিপর্যয় চলতেই থাকবে।

বিজেপির এই পরাজয়ের ধারাবাহিকতা চলতেই থাকবে
তিনি মনে করেন, বিজেপির এই পরাজয়ের ধারাবাহিকতা চলতেই থাকবে এখন। এই বছরই নির্বাচন হবে বিহার এবং পণ্ডিচেরিতে। পওয়ার বলেন, রাজধানীর মানুষ বিভাজনমূলক প্রচারকে প্রত্যাখ্যান করেছেন। মহারাষ্ট্রে ঠিক আগে এমনটিই হয়েছিল। পরবর্তী লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও এইরকম ফলাফলই দেখা যাবে

মহারাষ্ট্রে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পর দিল্লিতেও হার
উল্লেখ্য, মহারাষ্ট্রে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হওয়ার পরেও তাদের ক্ষমতা থেকে দূরে রাখতে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিজেপির প্রাক-নির্বাচনী শরিক শিবসেনার সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিল মহারাষ্ট্রে। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কংগ্রেসও শিবসেনাকে সমর্থন দিয়েছিল।

কেজরিকে শুভেচ্ছো মহা বিকাশ আগাদি জোটের তরফে
এনসিপি ও কংগ্রেসের সমর্থনে উদ্ধব ঠাকরের শিবসেনা মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল। রাজ্যের মহা বিকাশ আগাদি জোট গঠনকারী এনসিপি এবং শিবসেনার নেতারা আপের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এনসিপির জাতীয় মুখপাত্র ও প্রতিমন্ত্রী নবাব মালিক এই নির্বাচনে হারকে বিজেপির অহঙ্কারের পরাজয় হিসাবে বর্ণনা করেছেন।












Click it and Unblock the Notifications