হতাশায় ভুগছে স্কুলের খুদেরা! মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে একাধিক নির্দেশিকা এনসিইআরটি-র
হতাশায় ভুগছে স্কুলের খুদেরা! মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে একাধিক নির্দেশিকা এনসিইআরটি-র
স্কুলের পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি। স্কুলগুলোতে নির্দেশকা জারির মাধ্যমে এনসিইআরটির তরফে পড়ুয়াদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে মেন্টাল হেলথ প্রোগ্রামের পরামর্শ দিয়েছে। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে এনসিইআরটি স্কুলগুলোকে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছে।

হতাশায় ভুগছে স্কুলের খুদেরা
সম্প্রতি এনসিইআরটির তরফে স্কুলের পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের ওপর একটি সমীক্ষা করা হয়। সমীক্ষার ফলাফলে নড়চড়ে বসে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। দেখা গিয়েছে, স্কুলের ছোট ছোট শিশুরাও পড়াশোনা জনিত কারণে তো কখনও অন্য কারণে যথেষ্ঠ উদ্বেগ ও মানসিক চাপে রয়েছে। দেখা গিয়েছে, স্কুলের সহপাঠীদের আতঙ্কেও অনেক পড়ুয়ারা উদ্বেগে থাকে। সমীক্ষায় উঠে এসেছে, পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজন হতাশায় ভুগছে। অল্প বয়স থেকে এই ধরনের সমস্যা ভবিষ্যতে পড়ুয়াদের মনে ব্যাপক প্রভাব ফেলবে বলেই এনসিইআরটি-র তরফে মনে করা হচ্ছে।

আবাসিক পড়ুয়াদের ওপর গুরুত্ব
এনসিইআরটির তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে। স্কুল পড়ুয়ারা সারা দিনের তিন ভাগের একাংশ স্কুলে ব্যয় করে। আবাসিক পড়ুয়াদের ক্ষেত্রে এই সময়টা অনেক বেশি। তাই আবাসিক পড়ুয়াদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতিটি স্কুলে একটি করে পড়ুয়াদের জন্য মানসিক স্বাস্থ্য উপদেষ্টা কমিটি গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্কুলে উপদেষ্টা কমিটি গঠন
স্কুলের উপদেষ্টা কমিটি প্রধান শিক্ষক বা শিক্ষিকার নেতৃত্বে গড়ে উঠবে। সেখানে সহ শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন পড়ুয়া ও বর্তমান পড়ুয়াদের থাকা প্রয়োজন। মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে এই কমিটি একাধিক কর্মসূচির পরিকল্পনা করবে ও তা বাস্তবায়িত করবে। এছাড়াও পড়ুয়াদের ওপর নজর রাখতে হবে। কোনও পড়ুয়াকে হতাশাগ্রস্ত মনে হলে বা উদ্বেগে রয়েছে বলে মনে হলে, দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শৈশবে মানসিক প্রভাব
মানসিক বিশেষজ্ঞদের মতে, শৈশব ও কৈশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ে একাধিক ঘটনা মনের ওপর এভাবে প্রভাব পড়ে যে, তা ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে, ১৪ থেকে ২৫ বছরের মধ্যেই মূলত একাধিক মানসিক সমস্যা দেখা দেয়। প্রথম পর্যায়ে তা চিকিৎসা করালে, উপযুক্ত কাউন্সিল করালে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। কিন্তু অনেক সময় উপযুক্ত পরামর্শের অভাবে একটা সুন্দর ভবিষ্যত অচিরেই নষ্ট হয়ে যায়। বর্তমানে জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে। তার প্রভাব শিশুদের ওপরও পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন থেকেই হাল ধরা প্রয়োজন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications