NCC crisis: বিদ্রোহ পাওয়ার পরিবারে ঘটেছে, শরদ পাওয়ারকে মনে করালেন মহারাষ্ট্রের মন্ত্রী
শরদ পাওয়ারকে কড়া বার্তা দিলেন অজিত শিবিরের বিদ্রোহী নেতার। মহারাষ্ট্রের নতুন মন্ত্রী ছগন ভুজবল সাফ জানিয়ে দিলেন, বিদ্রোহ হয়েছে আপনার পরিবারে। সেইসঙ্গে তিনি সাফ করে দেন আপনি যদি আমাকে বিদ্রোহের কারণ ভাবেন, তাহলে তা ভুল। বিদ্রোহ শুরু হয়েছে আপনার পরিবার থেকে।
মহারাষ্ট্রের নবনিযুক্ত মন্ত্রী ছগান ভুজবল রবিবার নাসিকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ারের সমাবেশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দেন। বলেন, পার্টিতে বিদ্রোহ তাঁর পরিবারে হয়েছিল। তাঁর কারণে বিদ্রোহ হয়নি। তাহলে শরদ পাওয়ার কেন তাঁর বিধানসভা কেন্দ্র নাসিকের ইওলাতে সমাবেশ করলেন।

সমাবেশে শরদ পাওয়ার বলেছিলেন, তিনি কিছু লোককে বিশ্বাস করে ভুল করেছেন। তাঁর টার্গেট ছিলেন ছগন ভুজবল। তারপরই পাল্টা দিলেন ভুজবল। উল্লেখ্য, ছগন ভুজবল ও অজিত পাওয়ার-সহ মোট ৯ এনসিপি বিধায়র শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি থেকে বিচ্ছিন্ন হয়ে ২ জুলাই একনাথ শিন্ডে সরকারে যোগ দেন।
ছগন ভুজবল বলেন, শরদ পাওয়ার সাহেব, আপনি ইয়েওলায় কেন এসেছেন? আমি বুঝতে পারিনি। মনে রাখবেন, বিদ্রোহের জন্য আমি দায়ী নই। এটি আপনার পরিবারে ঘটেছে। তিনি আরও বলেন, তিনি একজন অনগ্রসর শ্রেণির নেতা। পাওয়ার সাহেব তাঁর কেন্দ্রকেই কেন বেছে নিলেন, সে প্রশ্ন বারবার জাগছে মনে।
তিনি বলেন, আমার অবাক লাগে প্রফুল্ল প্যাটেল দিল্লিতে তাঁর সহকর্মী।অজিত পাওয়ার তাঁর পরিবার। দিলীপ ওয়ালসে-পাটিল- তাঁর ঘনিষ্ঠ সহযোগী। তারপরও আমার দিকেই তাক করলেন পাওয়ার সাহেব। বিদ্রোহীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন। তিনি বিদ্রোহীদের ফিরে যাওয়ার আশা করছেন।

পাওয়ারকে আরও আক্রমণ করে তিনি বলেন, "পাওয়ার সাহেব জনসভায় বলেন, আমি তিনি জনগণের কাছে ক্ষমা চাইছি। কারণ আমাকে প্রার্থী করা নাকি তাঁর একটি ভুল ছিল। তবে আমার কারণে ইয়েওলায় উন্নয়ন হয়েছে। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।" এরপর শরদ পাওয়ারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কত জায়গায় ক্ষমা চাইবেন।
এর পাশপাশি তিনি প্রশ্ন তোলেন, নাসিক জেলার মানুষ যদি শরদ পাওয়ারকে ভালোবাসেন, তাহলে কীভাবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উভয় এনসিপি প্রার্থীই হেরে গেলেন? ভুজবল সেই প্রশ্ন ছুড়ে দেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের দিকে। উল্লেখ্য, অজিত পাওয়ার এনসিপি ছেড়ে ছগন ভুজবল-প্রফুল্ল প্যাটেলদের নিয়ে মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছেন। তারপর থেকেই এনসিপিতে বিদ্রোহ চরমে উঠেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications