‘বন্ধু’ ইমরানের জন্য ‘গদ্দার’ বনলেন সিধু! পোস্টারে পোস্টারে ছয়লাপ জলন্ধর

পুলওয়ামা জঙ্গি হামলার পর দেশের মাটিতে গদ্দার তকমা পেলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। তাঁকে নিয়ে প্রতিনিয়ত জ্বলছে জলন্ধর। ‘গদ্দার’ সিধু পোস্টারে এখন ছেয়ে গিয়েছে শহরের বিভিন্ন অংশে।

পুলওয়ামা জঙ্গি হামলার পর দেশের মাটিতে গদ্দার তকমা পেলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। তাঁকে নিয়ে প্রতিনিয়ত জ্বলছে জলন্ধর। 'গদ্দার' সিধু পোস্টারে এখন ছেয়ে গিয়েছে শহরের বিভিন্ন অংশে। সেই পোস্টারে সিধুর সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়ারের আলিঙ্গনের সেই বিতর্কিত ছবি দেওয়া হয়েছে।

‘বন্ধু’ ইমরানের জন্য দেশে ‘গদ্দার’ বনলেন সিধু

পোস্টারে শুধু দুজনের আলিঙ্গনের ছবি নয়, সেই ছবিতে রক্তমাখা হাতের ছাপও দেওয়া হয়েছে। এবং নীচে লেখা- 'জেনারেল বাজওয়ারের দোস্ত সিধু দেশের গদ্দার।' বুধবার থেকে এই পোস্টারে ছেয়ে গিয়েছে পঞ্জাবের গোটা রাজধানী শহর।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে। সেই হামলায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে স্পষ্ট হয়। এমনকী জয়েশের তরফে এই ঘটনার দায় স্বীকারও করা হয়।

আর এই ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে বলে ভারতের একটা বড় অংশ তা মনে করছে। এই অবস্থায় কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, জঙ্গি সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করতে হবে ভারতকে। তিনি আরও বলেন, কয়েকজন লোকের জন্য গোটা দেশকে দোষ দেওয়া যায় না। সিধুর এই দ্বিতীয় মন্তব্য নিয়েই ঝড় ওঠে। সিধু গোটা দেশেই সমালোচিত হন। এমনকী নিজের দলেও তিনি সমালোচনার মুখে পড়েন।

এরপরই শুরু হয় সিধুর বিরুদ্ধে নেগেটিভ প্রচার। নিজের রাজ্যের রাজধানী শহরে তাঁকে নিয়ে পোস্টার পড়ে। সেই পোস্টাকে ছবি দেওয়া হয় সিধু-বাজওয়ার আলিঙ্গনের। উল্লেখ্য, করতারপুর করিডোরের শিলান্যাসে গিয়ে পাক সেনা প্রধান জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করেন সিধু। সেই ছবিই পোস্টার করে নিশানা করা হচ্ছে কংগ্রেসকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+