নবীনের নয়া মন্ত্রিসভায় ১৩ মন্ত্রী ও আটজন প্রতিমন্ত্রী , ফিরলেন সব্যসাচী নায়ক
আগামী দুই নির্বাচনকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শনিবার ২০ জনের মন্ত্রিসভা সংস্কার করার সিদ্ধান্ত নেন। পদত্যাগ কর সমস্ত মন্ত্রী। আজ নতুন মন্ত্রিসভা গঠিত হল। শপথ নিলেন ১৩ জন মন্ত্রী ও ৮ জন প্রতিমন্ত্রী। এদিন কথা মতোই ১২ টা নাগাদ শপথ অনুষ্ঠান শুরু হয়। একে শপথ বাক্য পাঠ করে নবীন পট্টনায়কের নতুন মন্ত্রিসভার সদস্যরা।

জগন্নাথ সারাকাই প্রথম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। দু'বারের বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসাবে তাঁর পদোন্নতি হয়েছে। পাঁচবারের বিধায়ক এবং বিজেডির সিনিয়র নিরঞ্জন পূজারিও ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পূজারি ছাড়াও, আঠাগড়ের বিধায়ক রণেন্দ্র প্রতাপ সোয়াইন, প্রাক্তন সরকারী চিফ হুইপ প্রমিলা মল্লিক, চিকিটির বিধায়ক ঊষা দেবী, আউল বিধায়ক প্রতাপ দেব, প্রফুল্ল মল্লিক, মহাকালপাদার বিধায়ক অতনু সব্যসাচী নায়কও ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ৮ বছর পর নবীনের মন্ত্রীসভায় ফিরেছেন সব্যসাচী নায়ক।
প্রবীণ নেতা এবং বৌদ্ধ বিধায়ক প্রদীপ আমতও ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ঝাড়সুগুড়া বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নব দাসও ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ভুবনেশ্বরের বিধায়ক অশোক চন্দ্র পান্ডার এবার মন্ত্রীসভায় পদোন্নতি হয়েছে। তিতলাগাথের বিধায়ক টুকুনি সাহুও মন্ত্রী হিসেবে নবীন পট্টনায়কের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। নুয়াপাড়া থেকে তিনবারের বিধায়ক রাজেন্দ্র ঢোলাকিয়াও ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন।
নিমাপাড়ার বিধায়ক সমীর রঞ্জন দাশ, যিনি স্কুল ও গণশিক্ষা বিভাগের দায়িত্বে ছিলেন, তিনি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হিসাবে শপথ নিয়েছেন। রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নেওয়া অন্যদের মধ্যে রয়েছেন- জলেশ্বরের বিধায়ক অশ্বিনী পাত্র, প্রীতিরঞ্জন ঘরাই, পোলসারার বিধায়ক শ্রীকান্ত সাহু, কাকাতপুরের বিধায়ক তুষারকান্তি বেহেরা, রায়রাখোলের বিধায়ক রোহিত পূজারি, বিজেপুরের বিধায়ক রীতা সাহু এবং করঞ্জিয়ার বিধায়ক বাসন্তী হেমব্রম।
নতুন মন্ত্রীসভায় নতুন মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন। ক্যাবিনেট মন্ত্রী হলেন ,জগন্নাথ সারাকা, নিরঞ্জন পূজারী, রণেন্দ্র প্রতাপ সোয়াইন, প্রমীলা মল্লিক, ঊষা দেবী, প্রফুল্ল কুমার মল্লিক, প্রতাপ কেশরী দেব অতনু, সব্যসাচী নায়ক, প্রদীপ কুমার আমত, নব কিশোর দাস, অশোক চন্দ্র পান্ডা, টুকুনি সাহুরাজেন্দ্র ঢোলাকিয়া। প্রতিমন্ত্রী হলেন , সমীর রঞ্জন দাশ, অশ্বিনী কুমার পাত্র, প্রীতিরঞ্জন ঘদাই, শ্রীকান্ত সাহু, তুষারকান্তি বহেরা, রোহিত পূজারি, রিতা সাহু এবং বাসন্তী হেমব্রম।
বিরোধী বিজেপিকে সুযোগ দিতে রাজি নন ওড়িশার পাঁচ বারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তাই তিনি গতকাল আচমকা মন্ত্রীসভা 'শুদ্ধিকরণের' সিদ্ধান্ত নেন। সব মন্ত্রীকে বলেন পদত্যাগ করতে। তাঁর কথা মেনে ওড়িশায় যারা মন্ত্রী ছিলেন সবাই পদত্যাগ করেন। আজ গঠিত হয় নতুন মন্ত্রীসভা এবং তাঁরা আজ সবাই শপথ নিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications