Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেশ নাকি ধর্ম?‌ কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?‌ হিজাব কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ মাদ্রাজ হাইকোর্টের

দেশ নাকি ধর্ম?‌ কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?‌ হিজাব কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ মাদ্রাজ হাইকোর্টের

কর্নাটকের হিজাব কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। উডুপির সরকারি কলেজে হিজাব পরে আসায় মুসলিম ছাত্রীদের ক্লাসে ঢুকতে না দেওয়ার ঘটনায় অশান্তি ছড়ায় রাজ্যজুড়ে। দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী কিছু শক্তির ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মাদ্রাজ হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট বিস্ময় প্রকাশ করে জানিয়েছে দেশ নাকি ধর্ম, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটা।

দেশ নাকি ধর্ম?‌ কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?‌ হিজাব কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ মাদ্রাজ হাইকোর্টের


কর্নাটকে হিজাব কাণ্ড নিয়ে তৈরি হওয়া তুমুল বিতর্কের পটভূমি পর্যবেক্ষণ করে হাইকোর্টের প্রথম বেঞ্চের প্রধান বিচারপতি এমএন ভাণ্ডারি ও বিচারপতি ডি ভরত চক্রবর্তী রীতিমতো দুঃখ প্রকাশ করে বলেছেন যে নির্দিষ্ট পোশাক কোড নিয়ে কিছু শক্তি বিতর্কের সৃষ্টি করছে এবং তা গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, '‌এটা সত্যিই মর্মান্তিক যে কেউ হিজাব, কেউ টুপি আবার কেউ কেউ অন্য বিষয় নিয়ে দেশে অশান্তি–উত্তেজনার সৃষ্টি করছে। এটা কি একটাই দেশ নাকি ঘর্ম দ্বারা বিভক্ত বা এরকম কিছু। এটা বেশ আশ্চর্যজনক।’‌

এসিজে এটা উল্লেখ করতে ভোলেন না যে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তিনি বলেন, '‌সাম্প্রতিক ঘটনাগুলি দেখে যা বোঝা যাচ্ছে তা হল দেশকে ধর্মের নামে বিভক্ত করার চেষ্টা ছাড়া আর কিছুই করা হচ্ছে না।’‌ প্রসঙ্গত, তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গমের বাসিন্দা রঙ্গরাজন নরসিংহের দায়ের করা পিটিশনের শুনানিতে হাইকোর্ট এটি পর্যবেক্ষণ করেছে।

বৃহস্পতি আবেদনকারী এই জনস্বার্থ মামলা দায়ের করে আদালতকে জানিয়েছেন যে ভক্তদের জন্য ড্রেস কোডের কঠোর প্রয়োগের নির্দেশ, রাজ্য জুড়ে মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ এবং মন্দিরের প্রাঙ্গনে বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করা। তিনি আবেদনে এও জানিয়েছিলেন যে অহিন্দুদের মন্দিরে প্রবেশ নিষেধ ও ড্রেস–কোডের বর্ণনা যেন মন্দিরের ডিসপ্লে বোর্ডে থাকে। আবেদনকারীর এই আবেদন দেখে বিস্মিত হাইকোর্ট জানিয়েছে যে যেখানে কোনও নির্দিষ্ট ড্রেস–কোড নেই, সেখানে ডিসপ্লে বোর্ডে লেখা হওয়ার প্রসঙ্গ উঠছে কোথা থেকে। যদিও আদালত অবশেষে আবেদনকারীকে পোষাক–কোড সম্পর্কিত হলফনামা পেশ করার অনুমতি দিয়েছে।

ইতিমধ্যেই কর্ণাটকে হিজাব কাণ্ডের রেশ সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রান্তে প্রতিবাদের জন্ম দিয়েছে। সেই হিজাব বিতর্ক এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে। ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন এক ছাত্রী। তাঁর হয়ে দ্রুত শুনানির আর্জি জানালেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তবে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+