Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা সংক্রমণে শীর্ষে থাকা শহরগুলির মধ্যে প্রথম তিন মহারাষ্ট্রের,শীর্ষে কোন শহর জেনে নিন

করোনা সংক্রমণে শীর্ষে থাকা শহরগুলির মধ্যে প্রথম তিন মহারাষ্ট্রের,শীর্ষে কোন শহর জেনে নিন

করোনা সংক্রমণে দেশে শীর্ষে মহারাষ্ট্র। তারমধ্যে আবার নাসিকে সর্বাধিক সংক্রমণ। অর্থাৎ করোনা সংক্রমণে শীর্ষে থাকা শহরগুলির মধ্যে প্রথমে রয়েছে মহারাষ্ট্রের নাসিক। তারপরে পুণে এবং তারপরে মুম্বই। মহারাষ্ট্রের তিন শহরই তালিকার একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে। তারপরেই রয়েছে দিল্লি আর লখনউ। প্রথম দশে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু, ভোপাল, ইন্দোর, পাটনা।

শীর্ষে কোন শহর জেনে নিন

শুধু মুম্বইয়ে ১৬ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ৩.৭ লক্ষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্য যেকোনও শহরের থেকে সেই সংখ্যা অনেকটাই বেশি। দিল্লি তারপরেই রয়েছে। জনসংখ্যার হিসেবে এই দুই শহরের জনঘনত্ব সবচেয়ে বেশি। সেকারণেই সংক্রমণ বাড়ছে বলে দাবি করেছেন গবেষকরা। ২০ কোটির থেকে বেশি লোকের বাস করে এই দুই শহরে। সেদিক থেকে আবার এই দুই শহরের পরেই রয়েছে লখনউ।

তবে তুলনামূলক ভাবে গত এক মাসে কম সংক্রমণ হয়েছে কোয়েম্বাটুর ও বিশাখা পত্তনমের। করেনার প্রথম ওয়েভে কিন্তু এই দুই শহরের সংক্রমণ অনেকটাই বেশি ছিল। সেকেন্ড ওয়েভে সেই সংখ্যা অনেকটাই কম। তবে মহারাষ্ট্রের পরিস্থিতি উদ্বেগজনক। আজ গোটা দেশের করেনা পরিস্থিতি নিয়ে বিেশষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে করেনা ভ্যাকসিন উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি অক্সিজেন সরবরাহের দিকেও বিশেষ জোর দিতে বলেছেন। এদিকে প্রধানমন্ত্রীর অনুরোধে জুনা আখাড়া কুম্ভ মেলায় অংশ নেওয়া বন্ধ করে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+