ন্যাজাল স্প্রে-তে মুশকিল আসান, প্রাপ্তবয়স্ক করোনা আক্রান্তদের জন্য আসছে নয়া দাওয়াই
ন্যাজাল স্প্রে-তে মুশকিল আসান, প্রাপ্তবয়স্ক করোনা আক্রান্তদের জন্য আসছে নয়া দাওয়াই
নাক বন্ধ,মাথা ধরা কমাতে ন্যাজাল স্প্রের ব্যবহার নতুন নয়। টেলিভিশনের বিজ্ঞাপনে এরকম জনপ্রিয় অনুনাসিক স্প্রে ব্যবহার করে থাকেন কম বেশি প্রায় সকলেই। ভারতের বাজারে প্রচলিত রয়েছে একাধিক ন্যাজাল স্প্রে। কিন্তু করোনা প্রতিরোধে ন্যাজাল স্প্রে! শুনতে অবাক লাগলেও এরকমই ওষুধ আসতে চলেছে ভারতের বাজারে। মুম্বইয়ের একটি গ্লোবাল ফার্মা কোম্পানি প্রাপ্তবয়স্কদের জন্য 'ফ্যাবিস্প্রে' নামক একটি ন্যাজাল স্প্রে আনছে বাজারে।

অনুনাসিক স্প্রে-র উৎপত্তি
জানা গিয়েছে মুম্বাইয়ের গ্লোবাল ফার্মা কোম্পানির নাম গ্লেনমার্ক। আর এই কোম্পানি এবার করোনা আক্রান্তদের জন্য তৈরি করছে নতুন রকম ওষুধ। প্রাপ্তবয়স্ক যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের জন্য এই ন্যাজাল স্প্রে আনছে মহারাষ্ট্রের এই কোম্পানি।

ট্রায়াল এগিয়েছে কতদূর?
মুম্বাইয়ের গ্লোবাল ফার্মা কোম্পানি গ্লেনমার্ক ভারতের ওষুধ নিয়ন্ত্রকের কাছ থেকে ন্যাজাল স্প্রে উৎপাদন এবং তা মার্কেটিং এর অনুমোদন পেয়েছে ইতিমধ্যেই। এমনকি ভারতে এটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল সারা হয়েছে বলে খবর। সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এই অনুনাসিক স্প্রে ২৪ ঘন্টার মধ্যে ৯৪ শতাংশ, ৪৮ ঘন্টার মধ্যে ৯৯ শতাংশ ভাইরাস আটকাতে সক্ষম। নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে (NONS) করোনা রোগীদের মধ্যে নিরাপদ এবং ভালোভাবেই কাজ করেছে।

গ্লেনমার্কের দাবি
জানা গিয়েছে,গ্লেনমার্ক ফ্যাবিস্প্রে নামে নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে-টি বাজারে আনতে চলেছে।
কোম্পানির দাবি, নাইট্রিক অক্সাইডটি নাকে স্প্রে করা হলে এটি করোনা ভাইরাসের যে কোনও প্রজাতির বিরুদ্ধে কাজ করতে সক্ষম। করোনা ভাইরাস প্রধানত শরীরে প্রবেশ করে ফুসফুসে আঘাত করে। কিন্তু এই ওষুধটি রোগীর ফুসফুসে আঘাত আনতে বাধা দেবে।

সার্স-কোভ-২ এর উপর কার্যকরী
এটি সার্স-কোভ-২ এর উপরে আঘাত আনতে সক্ষম। ফেবিস্প্রেটি শ্বাসনালীতে স্প্রে করার জন্যই তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি। এই স্প্রে-টিকে করোনার জন্য একটি কার্যকর এবং নিরাপদ অ্যান্টিভাইরাল চিকিৎসা বলে উল্লেখ করা হয়েছে। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার রবার্ট ক্রোকার্ট এই বিষয়ে জানিয়েছেন, "আমরা নিশ্চিত যে এটি রোগীদের দেহে অনেক প্রয়োজনীয় এবং সময়োপযোগী থেরাপির হিসেবে কাজ করবে।"

গ্লেনমার্ক প্রধানের বক্তব্য
গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের প্রধান বলেছেন, এই স্প্রে নিয়ে ট্রায়ালের পর উৎসাহজনক ফলাফল এসেছে। ভাইরাস প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলেছে। করোনা প্রতিরোধে এটি যথেষ্ট ভালো কাজ করবে। পাশাপাশি জানা গিয়েছে,কানাডার সংস্থা স্যানোটিজের সঙ্গে হাত মিলিয়েছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস । ভারতে সার্স-কোভ-২ ভাইরাসের মোকাবিলা করতে একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications