Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রধানমন্ত্রী মোদী ২০০০ টাকার নোটের পক্ষে ছিলেন না, সাত বছর পর ‘স্বীকারোক্তি’ প্রাক্তন প্রধান সচিবের

২০০০ টাকার নোটের পক্ষে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০০ টাকা নোট বাতিলের পর সাত বছর আগের কথা সামনে আনলেন প্রাক্তন প্রধান সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোটেও ২০০০ টাকার পক্ষে ছিলেন না। কিন্তু তিনি অনিচ্ছাকৃত অনুমতি দিয়েছিলেন ২০০০ টাকা নোট প্রচলনের।

প্রাক্তন প্রধান সচিব বলেন, যেহেতু নোটবন্দির পর সীমিত সময়ের মধ্যে সব কিছু করতে হয়েছিল, তিনি এ জন্য অনিচ্ছাকৃত অনুমতি দিয়েছিলেন। বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোটেও ২০০০ টাকার নোটের পক্ষে ছিলেন না। কারণ তিনি এটিকে কখনো গরিবদের নোট হিসাবে বিবেচনা করেননি।

সাত বছর পর ‘স্বীকারোক্তি’ প্রাক্তন প্রধান সচিবের

প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র বলেন, প্রধানমন্ত্রী জানলেন ২০০০ টাকার নোট কখনো গরিবদের হতে পারে না। তিনি জানতেন ২০০০ টাকার লেনদেন গরিবদের পক্ষে করা সম্ভব নয়। পরিবর্তে ২০০০ টাকার নোট মজুত মূল্য হিসেবেই থাকবে।

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই ২০০০ টাকার নোটে প্রচলন করার পর ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল। তারপর বলা হয়েছে ২০০০ টাকার নোট হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা যেতে পারে কিংবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিনিময় করা যেতে পারে।

এ প্রসঙ্গে কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, ফলাও করে বলা হয়েছিল- ব্ল্যাকমানি বা কালো টাকা উদ্ধারের জন্য নোটবন্দি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঘোষণা করেছিলেন। কিন্তু আরবিআই-এর পরিসংখ্যান দেখিয়েছে কোনো ব্ল্যাকমানি উদ্ধার হয়নি। নোটবন্দির পর নতুন করে ২০০০ টাকা চালু হয়। এখন সেই ২০০০ টাকাও বাতিল।

এরপরই কংগ্রেস নেতা পি চিদম্বরম উপহাস করেন, এই ২০০০ টাকা ছিল কালো টাকা বা ব্ল্যাক মানি রক্ষাকারীদের জন্য লাল গালিচা। মোদী সরকারের এই সিদ্ধান্তকে বোকামি পদক্ষেপ বলে কটাক্ষ করে চিদম্বরম বলেন, কেবলমাত্র মানুষকে সহজে কালো টাকা লুকিয়ে রাখতে সাহায্য করার জন্যই এমনতর পদক্ষেপ নেওয়া হয়েছিল।

২০১৬ সালে নোটবন্দির পর ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। কিন্তু হাজার টাকার নোটের অন্তর্জলি যাত্রা হয়ে গিয়েছিল একেবারে। এবার সেই ২০০০ টাকা বাতিলের পর কি ফিরে আসবে হাজার টাকার নোট? ২০০০ টাকার মোট নিয়ে বড়ো ঘোষণার পর হাজার টাকার নোটের কোনো প্রস্তাব নেই বলে জানিয়ে দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+