বাইডেনের সাফল্য কামনা, শপথের পরই নতুন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে টুইট মোদীর
জো বাইডেনকে উষ্ণ অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করতে অ্যামেরিকার নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন বলে টুইট করেন তিনি। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই জো বাইডেন জানিয়ে দিলেন, ঐক্যবদ্ধ অ্যামেরিকাই তাঁর লক্ষ্য। এদিকে বাইডেনের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক কেমন হয় সেদিকেই নজর ভারতবাসীর। উল্লেখ্য, সদ্য প্রাক্তন হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর সুসম্পর্ক সর্বজনবিদিত।

এদিন টুইট করে মোদী লেখেন, মার্কিন প্রেসিডেন্ট পদে দায়িত্বভার গ্রহণ করার জন্য জো বাইডেনকে উষ্ণ অভিনন্দন জানাই। ভারত-মার্কিন কৌশলগত বোঝাপড়ার উন্নতির বিষয়ে তাঁর সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সাফল্য কামনা করছি। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং নানা সমস্যার মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করতে তৈরি।
ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে মোদী এদিন নিজের বার্তায় লেখেন, 'ভারত-মার্কিন বোঝাপড়া সমমূল্যের উপর দাঁড়িয়ে আছে। আমাদের দ্বিপাক্ষিক বোঝাপড়া, আর্থিক বোঝাপড়া এবং প্রাণবন্ত লোকজন আছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কাজ করতে আমি দায়বদ্ধ। ভারত-মার্কিন সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications