Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৮০ দেশে সম্প্রসারিত মোদী-শো, অ্যাডভেঞ্চার লাইফে গ্রিলসের সঙ্গে দৃশ্য রোমহর্ষক

১৮০টি দেশের মানুষ পর্যবক্ষেণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ডিসকভারি চ্যানেলের বিশেষ পর্বের প্রিমিয়ারে টেলিভিশনের পর্দায় ভেসে উঠল মোদীর অ্যাডভেঞ্চার লাইফ।

১৮০টি দেশের মানুষ পর্যবক্ষেণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ডিসকভারি চ্যানেলের বিশেষ পর্বের প্রিমিয়ারে টেলিভিশনের পর্দায় ভেসে উঠল মোদীর অ্যাডভেঞ্চার লাইফ। জনপ্রিয় অনুষ্ঠান 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর হোস্ট বিয়ার গ্রিলসের সঙ্গে জলে-জঙ্গলে ঘুরে বেড়ালেন তিনি। এক অন্য ভূমিকায় ধরা দিলেন প্রধানমন্ত্রী।

১৮০ দেশে সম্প্রসারিত মোদী-শো, অ্যাডভেঞ্চারে রোমহর্ষক দৃশ্য

জঙ্গলে সময় কাটানোর সময়ে একেবারেই শান্ত ছিলেন মোদী। কঠিন পরিস্থিতিতেও একবারও তাঁর মুখে ভয়ের ছবি ফুটে উঠল না। দৃঢ় প্রত্যয়ে তিনি এগিয়ে চললেন, জঙ্গল থেকে পাহাড়-নদীতে। পাথরের আঘাত, মুষলধারে বৃষ্টিও তাঁকে টলাতে পারল না। প্রতিকূলতার মধ্যেও তিনি কঠিন, কঠোর মনে পরিচয় রাখলেন।

পাহাড়-জঙ্গল-নদী পাড়ি দিচ্ছেন, রাজনীতির ময়দান ছেড়ে অ্যাডভেঞ্চার লাইফেও তিনি কত সাবলীল। দুঃসাহসিক অভিযানের স্বাদ নিতে গিয়ে তিনি দিলেন মধ্যেও শান্তির বার্তা। বিয়ার গ্রিলসের মতো ব্যক্তিত্বকে পাশে নিয়ে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড শো'-এর দৃশ্যগুলি হয়ে উঠল প্রাণবন্ত। সারা বিশ্ব দেখল সেই ছবি।

টিভির শো-এ এতদিন যে বিয়ার গ্রিলসকে দেখা গিয়েছে সাপ, ব্যাঙ, কেঁচো খেয়ে বিপদসঙ্কুল পরিস্থিতিতে লড়াই করতে, আবার মরুভূমির চোরাবালিতে পড়ে গিয়ে জীবন বাঁচানোর অদম্য লড়াই, পাহাড় ডিঙিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে ফিরে আসার সেসব কাহিনি চোখে ভাসে। এবার সেই বিপদসঙ্কুল পথে দুঃসাহসিক অভিযানে তাঁর সঙ্গী হলেন মোদী।

ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড শোয়ে এদিন সম্প্রসারিত হল মোদী-গ্রিলসের অ্যাডভেঞ্চার। এই ধরনের বিশেষ পর্বের আগে বিয়ার গ্রিলসের শো-তে এসেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি যুক্তরাষ্ট্রের আলাস্কার নির্জন স্থানে পুরো একটা দিন গ্রিলসের সঙ্গে কাটিয়েছেন। এবার ম্যান ভার্সেস ওয়াইল্ড শো-তে দেখা গেল প্রধানমন্ত্রী মোদীকে।

১২ আগস্ট রাত সাড়ে নটায় দেখা গেল ভারতের উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে গ্রিলসের সঙ্গে অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন এই শো প্রচারিত হল ১৮০টি দেশে। ১৮০টি দেশের দর্শক এবার দেখতে পেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রাণীসম্পদ রক্ষা, জলবায়ু পরিবর্তন, আর পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এই শো-এর আয়োজন করা হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+