লোকসভা ভোটের ৪০০ দিন বাকি...! শীর্ষ নেতৃত্ব 'টাস্ক বেঁধে' দিলেন নরেন্দ্র মোদী

লোকসভা ভোটের ৪০০ দিন বাকি...! শীর্ষ নেতৃত্ব 'টাস্ক বেঁধে' দিলেন নরেন্দ্র মোদী

স্বর্ণ যুগ আসতে চলেছে! জাতীয় কার্যনির্বাহীর বৈঠকে এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে সমস্ত রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির শীর্ষ আধিকারিকরা। কার্যত আগামিদিনের রণকৌশল ঠিক করতেই ছিল এই বৈঠক। যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর। আর সেই বৈঠকেই ভারতের স্বর্ণ যুগ আসা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মোদী করেছেন বলেই এদিন দাবি করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

নির্বাচনের আর ৪০০ টা দিন রয়েছে

নির্বাচনের আর ৪০০ টা দিন রয়েছে

শুধু তাই নয়, সমাজের সব অংশের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য কর্মীদের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এজন্যে বিজেপির সব শক্তিকে ঝাঁপিয়ে পড়ার জন্যেও বলেন তিনি। যাতে দেশের প্রত্যেক কোনায় পৌঁছে যাওয়া সম্ভব হয়। ওই বৈঠকে নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, আমাদের সবার ভারতমাতার কথা শুনতে হবে। এবং তাঁকে বাঁচানোর অঙ্গিকার করতে হবে। আর তা বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলছেন, আমাদের হাতে লোকসভা নির্বাচনের আর ৪০০ টা দিন রয়েছে। আর এই সময়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন তিনি। নেতা -কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের ইতিহাস তৈরি করতে হবে।

যুবকদের কাছে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে

যুবকদের কাছে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে

দেবেন্দ্র ফড়ণবীশ এনডিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলছেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ বেঁধে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বদের। আর সেই মতো দেশের প্রত্যেক কোনায় যুবকদের কাছে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। কীভাবে কুশাসনের রাজত্ব পেরিয়ে সুশাসনে এই দেশ এসেছে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, সংবিদনশীলতার সঙ্গে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রের সঙ্গে নেতাকর্মীদের যুক্ত থাকার কথাও এদিন বৈঠকে মোদী বলেছেন বলে জানিয়েছেন ফড়ণবীশ। এমনকি ভোটের চিন্তা না করে দেশ ও সমাজ পরিবর্তনে কাজ করতে হবে বিজেপিকে। যেমন ভাবে বেটি বাঁচাও অভিযান সফল হয়েছে তেমন সেভ আর্থ ক্যাম্পেনের কথা উঠে এসেছে মোদীর কথায়। এমনটাই দাবি বিজেপি নেতার।

২০১৯-এর ফলাফলকেও টপকে যাবে

২০১৯-এর ফলাফলকেও টপকে যাবে

বিজেপি কর্মীদের ভূমিকার কথাও এদিন তুলে ধরেছেন নরেন্দ্র মোদী, এমনটাই ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফড়ণবীশ। বলে রাখা প্রয়োজন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছিল। একাই বিজেপি পেরিয়ে গিয়েছিল ৩০০ আসন। বিরোধীরা কেউ ধরা-ছোঁয়ার মধ্যে ছিল না। এবার বিজেপি ২০১৯-এর ফলাফলকেও টপকে যাবে বলে দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেভাবেই নাকি দেশজুড়ে রূপরেখা বিজেপি তৈরি করছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+