Narendra Modi:গুজরাতকে বদনামের চক্রান্ত চলছে, হঠাৎ কেন একথা বললেন প্রধানমন্ত্রী মোদী
হঠাৎ করে গুজরাত নিয়ে ভাবিত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভাইব্র্যান্ট গুজরাতে যোগ দিয়ে তিনি অভিযোগ করেছেন তাঁর রাজ্যকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। ২০০৩ সাল থেকে এই ভাইব্র্যান্ড গুজরাত শুরু করা হয়েছিল। সেসময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিেলন মোদী।
সেই ভাইব্র্যান্ট গুজরাত দেখতে দেখতে ২০ বছর পার করে ফেলেছে। এই মাইলস্টোন গুজরাতের পক্ষে অত্যন্ত গর্বের বলে দাবি করেছেন তিনি। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে এই অনুষ্ঠান শুরু করলেও আজ তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

এই অনুষ্ঠান থেকে মোদী অভিযোগ করেছেন গুজরাতকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। গোটা বিশ্বেই এই পরিকল্পনা চলছে বলে দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন গুজরাতে যত কঠিন পরিস্থিতিই হোক না কেন সেই রাজ্যকে সবসময় কঠিন পরিস্থিতিত থেকে বের করে আনার চেষ্টা করা হয়েছে।
এদিন গুজরাতে ৫,২০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী। আহমেদাবাদের সায়েন্স সিটিতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এই গুজরাতে প্রথম যেবার ভাইব্র্যান্ট গুজরাত শুরু হয়েছিল সেসময় ৩০০ বিনিয়োগকারী যোগ দিয়েছিলেন। গত ২০ বছরে সেই সংখ্যাটা ক্রমশ বেড়েছে। ২০১৯ সালে ১৩৫টি দেশ অংশ নিয়েছিল এই সামিটে। এবারও সংখ্যাটা নেহাত কম নয়।
প্রসঙ্গত উল্লেখ্য সামনেই লোকসভা ভোট। গোটা দেশে ইতিমধ্যেই তার তোরজোরক শুরু করে দিয়েছে বিজেপি। তার আগে গুজরাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নাম না করে বিরোধীদের নিশানা করতেই মোদী এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications