মোদীর ভাইঝির যাবতীয় খোয়া গেল মুখ্যমন্ত্রীর হোম এরিয়ায়! রাজধানীর বুকে চাঞ্চল্য
সম্প্রতি রাজধানী দিল্লির বুকে ছিনতাই-রাহাজানির ঘটনা মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। দিনেদুপুরে এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
সম্প্রতি রাজধানী দিল্লির বুকে ছিনতাই-রাহাজানির ঘটনা মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। দিনেদুপুরে এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবার ছিনতাই-লুঠপাট থেকে বাদ গেলেন না খোদ প্রধানমন্ত্রীর ভাইঝিও। প্রধানমন্ত্রীর ভাইঝি দময়ন্তী বেন মোদীর টাকা পয়সা, নথি- সমস্ত কিছু খোয়া গেল দুষ্কতী-দৌরাত্ম্যে।

দিল্লির মুখ্যমন্রীঝি অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের থেকে কযেক কিলোমিটার দূরে গুজরাটি সমাজ ভবনের গেটের বাইরে ঘটে গেল চাঞ্চল্যকর এই ঘটনা। বাইক আরোহী দুই দুর্বৃত্ত এসে প্রধানমন্ত্রীর ভাইঝির পার্স ছিনিয়ে নিয়ে যায়। এরপর নয়াদিল্লির সিভিল লাইন এলাকার এক থানায় ছিনতাইয়ের মামলা রুজু করেন দময়ন্ত্রীদেবী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইয়ের মেয়ে দময়ন্তী বেন মোদী। শনিবার সকালে অমৃতসর থেকে দিল্লি ফিরেছিলেন। তিনি সিভিল লাইনের গুজরাটি সমাজ ভবনে একটি রুম বুক করেছিলেন। যখন তিনি হোটেলের গেটে সামনে দাঁড়িয়েছিলেন আচমকাই বাইক আরোহী দুই দুর্বৃত্তরা তার পার্স ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দময়ন্তী বেন মোদী জানান, তাঁর পার্সে ৫৬ হাজার টাকা ছিল। নগদ ছাড়াও ছি্ল দুটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথি। দময়ন্তী বেন মোদী বলেন, তিনি সন্ধ্যায় ফ্লাইট ধরার জন্য ওই হোটেলে উঠেছিলেন। তার সমস্ত নথি এখন হারিয়ে গিয়েছে, ফলে তিনি বিপাকে পড়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications