বিজেপি এবার সংখ্যালঘুদের দুয়ারে! ২০২৪-এর লক্ষ্যে ‘গেমপ্ল্যান’ বাতলে দিলেন মোদী

বিজেপি এবার সংখ্যালঘুদের দুয়ারে! ২০২৪-এর লক্ষ্যে ‘গেমপ্ল্যান’ বাতলে দিলেন মোদী

বিজেপি এবার সংখ্যালঘুদের দুয়ারে যাওয়ার পরিকল্পনা নিল। ২০২৪-এর লক্ষ্যে নয়া 'গেমপ্ল্যান' বাতলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জাতীয় কর্মসমিতির বৈঠকে নির্দেশ দিলেন, ভোটের আশা না করেই মুসলিমদের কাছে যেতে হবে। তাঁদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে হবে।

সম্পর্ক গড়ে তুলতে হবে সংখ্যালঘুদের সঙ্গে

সম্পর্ক গড়ে তুলতে হবে সংখ্যালঘুদের সঙ্গে

ভোট নয়, সম্পর্ক গড়ে তুলতে হবে সংখ্যালঘুদের সঙ্গে। ভোটের আশা না করেই যেতে হবে পাসমান্ডা মুসলিম, বোহরা সম্প্রদায়, পেশাদার ও শিক্ষিত মুসলিমদের দুয়ারেও। জাতীয় কর্ম সমিতির বৈঠকে এই মর্মে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, এখনও লোকসভা নির্বাচনের ৪০০ দিন রয়েছে। এখনই শুরু করতে হবে এই অভ্যাস।

ভোটের আশা না করেই সংখ্যালঘুদের কাছে যান

ভোটের আশা না করেই সংখ্যালঘুদের কাছে যান

প্রধানমন্ত্রী বলেছেন, ভোটের আশা না করেই সংখ্যালঘুদের কাছে যান। মুসলিমদের সঙ্গে যোগাযোগ বাড়ান। একটু একটু করে শক্তি বাড়বেই। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিয়েছেন, মুসলিমদের উপেক্ষা করে ভোটে জেতা যাবে না। মুসলিমদের সঙ্গে নিতে হবে। আর তা করতে গেলে কোন পদ্ধতি প্রয়োগ করতে হবে, তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ নীতি নিয়ে এগনোর বার্তা

‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ নীতি নিয়ে এগনোর বার্তা

প্রধানমন্ত্রী বলেন, 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' নীতি নিয়ে এগোতে হবে আমাদের। এই নীতিতে রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের সহযোগিতা যেমবন বাড়বে, তেমনই একে অপরের ভাষা ও সংস্কৃতির মিলও তৈরি হবে। মানুষের সঙ্গে মানুষের সংযোগ বাড়াতে হবে। মানুষকে পাশে পাওয়ার জন্য যা যা দরকার সমস্ত কিছুই করতে হবে।

সংখ্যালঘু সমাজের কাছে বার্তা বিজেপির

সংখ্যালঘু সমাজের কাছে বার্তা বিজেপির

মোদী জানিয়েছেন, উন্নয়ন কর্মযজ্ঞে আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে। ১৮ থেকে ২৫ বছর বয়সিদের দিকে বাড়তি নজর দিতে হবে। তরুণ প্রজন্মকে জানাতে হবে, কীভাবে তাঁরা দেশে সুশাসন ফিরিয়েছে। একই কথা বলতে হবে সংখ্যালঘু সমাজকেও।

অপ্রাসঙ্গিক বিষয়ে মন্তব্য করা চলবে না

অপ্রাসঙ্গিক বিষয়ে মন্তব্য করা চলবে না

প্রধানমন্ত্রী মোদী একইসঙ্গে জানিয়েছেন, নেতা বা কর্মীদের অপ্রাসঙ্গিক বিষয়ে মন্তব্য করা চলবে না। বিজেপির একাধিক নেতা অপ্রাসঙ্গিক বিষয়ে নিয়ে আলটপকা মন্তব্য করলাম। তাতে আখেরে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। আলটপকা মন্তব্যে উন্নয়নের প্রচার-কৌশল ধাক্কা খাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া পাঁচটি মন্ত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া পাঁচটি মন্ত্র

এর আগে জেপি নাড্ডা বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া পাঁচটি মন্ত্র পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, নির্দিষ্ট লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ করতে আমাদের মেনে চলতে হবে পাঁচ মন্ত্র। তা হল- উন্নত ভারত, দাস মানসিকতা দূর করা, গৌরবময় ঐতিহ্য মেনে গর্ব, একতা ও নাগরিকের দায়িত্ব পালন করা।

শক্তিশালী করতে হবে দলকে, সরকারকেও

শক্তিশালী করতে হবে দলকে, সরকারকেও

এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছিলেন, আমরা যেখানে ক্ষমতায় আছি সেখানে আমাদের সরকারকে আরও শক্তিশালী করতে হবে। আর যেখানে আমরা ক্ষমতায় নেই, সেখানে কঠোর পরিশ্রম করে ক্ষমতায় আসতে হবে। সেজন্য বুথগুলিকে শক্তিশালী করে তোলার কাজ চালিয়ে যেতে হবে।

বুথগুলিকে শক্তিশালী করতে জোর

বুথগুলিকে শক্তিশালী করতে জোর

নাড্ডা বলেন, আমরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি, ৭২ হাজার বুথকে আমরা আগেই দুর্বল হিসেবে চিহ্নিত করেছিলাম। সেই বুথগুলিকে শক্তিশালী করে তোলার কাজ চলছে। আমরা ইতিমধ্যে ১ লক্ষ ৩০ হাজার বুথকে কভার করতে পেরেছি। ফলে দুর্বল ৭২ হাজার বুথ ছাড়াও অপেক্ষাকৃত কম দুর্বল প্রায় ৬০ হাজার বুথেও আমাদের নেতা-কর্মীরা কাজ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+