ভারতের ইতিহাসে সব থেকে সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ভাইব্রেন্ট গুজরাত অনুষ্ঠানে প্রশংসা মুকেশ অম্বানির
ভাইব্রেন্ট গুজরাত সামিট ২০২৪। সেখানে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে তাঁর ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি। তিনি মোদীকে দেশের সফলতম প্রধানমন্ত্রী বলার পাশাপাশি বলেছেন, সারা বিশ্ব মোদীর কথা শোনে। গুজরাতের রাজধানী গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাত গ্লোবাল সামিট শুরু হয়েছে। যেখানে নিজের দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্পপতিতা এসেছেন।
ভাইব্রেন্ট গুজরাত সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি এই শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দেন। প্রধানমন্ত্রী মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি রাজ্যে ভাইব্রেন্ট গুজরাত গ্লোবাল সামিট শুরু করেছিলেন। প্রথম এই সামিট হয়েছিল ২০০৩ সালে। প্রথম সামিটে প্রায় সাতশো প্রতিনিধি অংশ নিলেও, এখন অংশগ্রহণকারী প্রতিনিধির সংখ্যা একলক্ষ ছাড়িয়ে গিয়েছে।

মুকেশ অম্বানি বলেন, তিনে দেশের গেটওয়ে শহর মুম্বই থেকে সেখানে গিয়েছেন। তিনি গুজরাতের প্রশংসা করে বলেন. আধুনিক ভারতের উন্নয়নের গেটওয়ে গুজরাত। তিনি একজন গুজরাতি হিসেবে গর্বিত। তিনি বলেন, বিদেশিরা যখন নতুন ভারতের কথা ভাবে, তাঁরা নতুন গুজরাতের কথাও ভাবে। এই পরিবর্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই সম্ভব হয়েছে, বলেন তিনি। মুকেশ অম্বানি বলেন, প্রধানমন্ত্রী মোদী এই সময়ের সর্বশ্রেষ্ট বিশ্বনেতা হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি মোদীরে দেশের ইতিহাসে সব থেকে সফলতম বলেও বর্ণনা করেন।
ভাইব্রেন্ট গুজরাত গ্লোবাল সামিট নিয়ে মন্তব্য করতে গিয়ে মুকেশ অম্বানি বলেন, এই ধরনের আর কোনও শীর্ষ সম্মেলন ২০ বছর ধরে চলতে পারেনি। গুজরাতের এই সম্মেলন প্রতিবছরই শক্তিশালী ডহয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শীতা আর ধারাবাহিকতার কারণে এই ফল বলেও মন্তব্য করেন তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বলেন, ভাইব্রেন্ট গুজরাতের প্রতিটি শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া কয়েকজন ভাগ্যবানের মধ্যে তিনিও রয়েছেন।
মুকেশ অম্বানি বলেন, বিদেশের বন্ধুরা যখন তাঁকে জিজ্ঞাসা করেন, মোদী হ্যায় তো মুমকিন হ্যায় এই স্লোগানের অর্থ কী, যা কোটি কোটি ভারতবাসী ব্যবহার করেন। উত্তরে তিনি বন্ধুদের বলেছেন, এই স্লোগানের অর্থ হল ভারতে প্রধানমন্ত্রী তার দূরদর্শীতা আর দৃঢ়তা দিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলেন। এই কারণে তাঁর বিদেশি বন্ধুরাও তাঁর সঙ্গে একমত, মোদী থাকলেই সম্ভব।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বলেছেন, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে মোদী বলতেন, ভারতের উন্নয়নের জন্য গুজরাতের উন্নয়ন জরুরি। এভাবে গুজরাতকে ভারতের উন্নয়নের ইঞ্জিন তৈরি করেছেন প্রধানমন্ত্রী মোদী। এখন সেই মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের উন্নয়নের জন্য ভারতের উন্নয়নের কথা বলেন।
অম্বানি জানিয়েছেন, রিলায়েন্স গত ১০ বছরে সারা দেশে ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই পরিমাণের এক তৃতীয়াংশ শুধুমাত্র গুজরাতে বিনিয়োগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications