মোদীর দুঃসাহসিক অভিযান, অ্যাডভেঞ্চার-হিরো গ্রিলসের সঙ্গে ওয়াইল্ড লাইফ ক্যমেরা-বন্দি
পাহাড়-জঙ্গল-নদী পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতি ছেড়ে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে বেরিয়ে পড়েছেন দুঃসাহসিক অভিযানে। সঙ্গী সেই অ্যাডভেঞ্চার-হিরো।
পাহাড়-জঙ্গল-নদী পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতি ছেড়ে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে বেরিয়ে পড়েছেন দুঃসাহসিক অভিযানে। আর পাশে যখন রয়েছেন বিয়ার গ্রিলসের মতো ব্যক্তিত্ব, তখন মনে তো ভেসে উঠবেই 'ম্যান ভার্সেস ওয়াইল্ড শো'-এর সেই দৃশ্যগুলি। এবার এই এডওয়ার্ড মাইকেল বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

দুঃসাহসিক অভিযানে সঙ্গী মোদী
টিভির শো-এ এতদিন যে বিয়ার গ্রিলসকে দেখা গিয়েছে সাপ, ব্যাঙ, কেঁচো খেয়ে বিপদসঙ্কুল পরিস্থিতিতে লড়াই করতে, আবার মরুভূমির চোরাবালিতে পড়ে গিয়ে জীবন বাঁচানোর অদম্য লড়াই, পাহাড় ডিঙিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে ফিরে আসারর সেসব কাহিনি চোখে ভাসে। এবার সেই বিপদসঙ্কুল পথে দুঃসাহসিক অভিযানে তাঁর সঙ্গী মোদী।

গ্রিলসের দ্বিতীয় জীবন ফিরে পাওয়া
১৯৯৬ সালে জাম্বিয়ার প্যারাস্যুট ট্রেনিং করানোর সময়ে মারত্মক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে গিয়েছিল। কোনওদিন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার কোনও সম্ভাবনাই ছিল না। কিন্তু গ্রিলস ভেবেছিলেন অন্য কিছু। দেড় বছরের মধ্যে সবাইকে চমকে দিয়ে তিনি ফিরে এসেছিলেন স্বমহিমায়। দ্বিতীয় জীবন পেয়ে তিনি জয় করেছিলেন হিমালয়। তারপর লেফটেন্যান্ট কমান্ডার উপাধিতে ভূষিত হন তিনি।

মোদীর আগে ওবামা
এরপর ডিসকভারি চ্যানেল ম্যান ভার্সেস ওয়াইল্ড শোয়ের শর্ত কিনে নিয়ে প্রচার চলতে থাকে। আর বিয়ার গ্রিলসের আগমনে তা জনপ্রিয় হয়ে ওঠে। এবার ডিসকভারিতে ম্যান অ্যান্ড ওয়াইল্ড শোয়ের বিশেষ পর্বে প্রচার করা হবে মোদী-শো। এর আগে বিয়ার গ্রিলসের শো-তে এসেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি যুক্তরাষ্ট্রের আলাস্কার নির্জন স্থানে পুরো একটা দিন গ্রিলসের সঙ্গে কাটিয়েছেন।

১২ আগস্ট সাড়ে ন-টা
এবার ম্যান ভার্সেস ওয়াইল্ড শো-তে দেখা যাবে প্রধানমন্ত্রী মোদীকে। ১২ আগস্ট রাত সাড়ে নটায় দেখা যাবে এই পর্বটি। ভারতের উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে গ্রিলসের সঙ্গে অভিযানে নামেন প্রধানমন্ত্রী মোদী। তার প্রোমো প্রচার ইতিমধ্যে শুরু হয়েছে।

গ্রিলসের টুইট-বার্তা
বিয়ার গ্রিলস টুইটে লিখেছেন, ১৮০টি দেশের দর্শক এবার দেখতে পাবেন ভারতের প্রধানমন্রীনক নরেন্দ্র মোদীকে। প্রাণীসম্পদ রক্ষশা, জলবায়ু পরিবর্তন, আর পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এই শো-এর আয়োজন করা হয়েছে। তিনি বলেছেন, বিশ্বের সবথেকে বড় নেতাদের মধ্যে একজনকে দেখা যাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার চ্যালেঞ্জ নিতে।

মোদীর পাল্টা টুইট
প্রধানমন্ত্রী পাল্টা লেখেন, বছরের পর বছর আমি প্রকৃতি, পাহাড় আর জঙ্গলে থেকেছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি আবার প্রকৃতির কাছে ফিরে যেতে চাই। ভারতে সবুজ জঙ্গল, বৈচিত্র্যময় প্রাণীসম্পদ রয়েছে। ভারতের এই দৃশ্য দেখে বিশ্বের মানুষ উৎসাহ পাবে।

মোদীর ধন্যবাদের পাল্টা বার্তা
বিয়ার গ্রিলসকে ভারতে আসার জন্য ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার প্রত্যুত্তরে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীকে বনে নিয়ে যাওয়া এককথায় অসাধারণ ছিল। একজন বিশ্বনেতার সঙ্গে সময় কাটাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।












Click it and Unblock the Notifications