Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একমাত্র ভারতীয় রাজনীতিক হিসাবে টাইম-এর ১০০ প্রভাবশালীদের তালিকায় নরেন্দ্র মোদী

বিশ্বের সব থেকে জনপ্রিয় ম্যাগাজিনের অন্যতম হল 'টাইম'। সেই টাইম ম্যাগাজিন প্রতিবছরই বিশ্বের সব থেকে প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করে। তাতে সব ক্ষেত্র থেকেই বেছে নেওয়া হয় মানুষদের। সিনেমা, রাজনীতি, সাদাৎণ জীবন, ব্যবসা, কোনও কিছুই বাদ পড়ে না। আর এবছর করোনা আবহে এই তালিকায় কাঁরা থাকেন, তা নিয়ে ছিল জোর জল্পনা। আর সেই তালিকাতেই বীরদর্পে স্থান করে নিলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী ছাড়া যাঁরা আছেন তালিকায়

মোদী ছাড়া যাঁরা আছেন তালিকায়

রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে এবছর টাইম যেমন মোদীর নাম রেখেছে। তেমনই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের তরফে প্রেসিডেনশিয়াল পদপ্রার্থী জো বাইডেন, কমলা হ্যারিস, জার্মানির চান্সেলর আঞ্জেলা মের্কেল, শি জিনপিং। প্রঙ্গত, ভারতের রাজনৈতিক আঙিনা থেকে একমাত্র প্রধানমন্ত্রী মোদী এই তালিকায় স্থান করে নিয়েছেন।

চারবার মোদীর নাম উঠেছে এই তালিকায়

চারবার মোদীর নাম উঠেছে এই তালিকায়

এবারের প্রভাবশালীদের তালিকায় প্রায় দুই ডজন নতুন নামকে তালিকাভুক্ত করা হয়েছে টাইম ম্যাগাজিনের তরফে। তবে নরেন্দ্র মোদীর কাছে 'টাইম'-এর ১০০ জন সেরা প্রভাবশালী মানুষের তালিকায় থাকা নতুন নয়। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর এযাবত্ চারবার তাঁর নাম উঠেছে এই তালিকায়। ২০১৪, ২০১৫, ২০১৭ আর এবার, ২০২০-তে।

মোদী ছাড়া তালিকায় আছেন যে ভারতীয়রা

মোদী ছাড়া তালিকায় আছেন যে ভারতীয়রা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং শাহিন বাগের দাদি বিলকিসকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে। তাছাড়া রয়েছেন অ্যালফাবেটের শীর্ষ কর্তা সুন্দর পিচাই এবং লন্ডনে এক রোগীকে এইচআইভি থেকে সুস্থ করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রোফেসর রবিন্দ্র গুপ্তা।

কী বললেন আয়ুষ্মান

কী বললেন আয়ুষ্মান

টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে আয়ুষ্মানের। এই খবরটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। এই তালিকায় ভারতীয় অভিনেতাদের মধ্যে তিনি একমাত্র যাঁর নাম তালিকায় রয়েছে। এই বিষয়ে অভিনেতা বলেন, আমি সত্যিই অভিভূত টাইম আমাকে এরকম সম্মান প্রদান করায়।

মোদীর বিষয়ে টাইম ম্যাগাজিন যা লেখে

মোদীর বিষয়ে টাইম ম্যাগাজিন যা লেখে

এদিকে প্রধানমন্ত্রী মোদীর বিষয়ে টাইম ম্যাগাজিন লেখে, গণতন্ত্রে সেই সবথেকে বড়, যে সবথেকে বেশি ভোট পায়। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, এরপর অনেক বিতর্কও সৃষ্টি হয়। গণতন্ত্রের অনেক দিক রয়েছে যেখানে বিজয়ী নেতাদের বিপক্ষে যারা ভোট দিয়েছে তাদের অধিকার নিয়েও কথা হয়। ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং এখানে প্রতিটি ধর্মের লোক বাস করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+