রমজানে সংযমী হওয়ার বার্তা, ‘মন কি বাত’-এ দেশবাসীকে একসূত্রে বাঁধলেন মোদী
রমজানে সংযমী হওয়ার বার্তা, ‘মন কি বাত’-এ দেশবাসীকে একসূত্রে বাঁধলেন মোদী
করোনার লকডাউনের মাঝেই মন কি বাতে দেশবাসীর উদ্দেশ্যে অক্ষয়লাভের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই বার্তা থেকে হিন্দু-জৈনদের পাশাপাশি মুসলিমদের জন্যও। দেশবাসীকে অক্ষয় লাভের পথ দেখিয়ে আধ ঘণ্টার মনের কথায় মোদী বলেন, দেশবাসীকেই সংযমী হতে হবে। এই সময়ই তাঁদের সেই শিক্ষা দেবে।

রমজানে সংযমী হওয়ারও পাঠ
এখন পবিত্র সময় উপস্থিত। রবিবার অক্ষয় তৃতীয়া। হিন্দুমতে এটি শুভ দিন, জৈনদের কাছেও এটা বিশেষ শুভ। আর এখনই চলছে মুসলিমদের পবিত্র রমাজান মাস। তাই যা কিছু ভালো যেমন এখনই ঘটে। এমনই প্রার্থনা করলেন নরেন্দ্র মোদী। তিনি মানুষকে তাই অক্ষয় তৃতীয়ায় অক্ষয়লাভের বার্তা দেওয়ার পাশাপাশি রমজানে সংযমী হওয়ারও পাঠ দেন।

মোদীর রমজান বার্তা মন কি বাতে
মোদী বলেন, এখন সময় এসেছে করোনা আক্রান্ত ভারতকে নতুন পথ দেখানোর। রমজান মাসের পবিত্রতা সংযমের সঙ্গে পালন করুন। সেই সংযমী হওয়ার শিক্ষাই দেশকে বিলিয়ে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত রমজান মাস পালনের সময় কেউ ভাবেননি পরবর্তী রমজান মাসে এমন অবস্থা হতে পারে। এখন কঠিন সময়। এই সময় রমজান মাস পালন করুন নিষ্ঠার সঙ্গে বাড়িতে থেকে।

অক্ষয় তৃতীয়া থেকে শুরু হোক সকল শুভ
রবিবার মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, করোনা ভাইরাসকে হারাতে দু-গজ দূরে থাকা খুবই জরুরি। অযথা ঘরের বাইরে বেরিয়ে করোনার বিরুদ্ধে এই লড়াইকে খাটো করো দেবেন না। আরও সংযমী হতে হবে। আজ থেকে শুরু হোক নতুন দিন। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকেই নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানালেন মোদী।

অক্ষয় থাকার শপথ নিন পবিত্র দিনে, পবিত্র মাসে
মোদী বলেন, আজ এমন এক দিন, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান সূর্যের আশীর্বাদে অক্ষয় লাভ হয়েছিল পাণ্ডবদের। পাণ্ডবদের মতো দেশবাসীকে এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় থাকার শপথ নিতে হবে। তিনি এই মর্মে জৈন সম্প্রদায়ের মানুষের কথা উল্লেখ করে বলেন, এদিন জৈনগুরুর জন্মদিন, জৈনধর্মের মানুষের কাছেও পবিত্র এই দিন। আর রমজান মুসুলমদের পবিত্র মাস।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications