দারিদ্র্য বিমোচনে নোবেল বাঙালি অর্থনীতিবিদের, স্যালুট জানালেন মোদী থেকে কোবিন্দ

ভারতীয়-আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী টুইট করেন, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

ভারতীয়-আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ইষ্টার ডুফ্লো এবং মাইকেল ক্রেমারকে সঙ্গে নিয়ে ২০১৯-এর সালের নোবেল অর্থনীতি পুরস্কার জেতেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মোদী টুইট করেন, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

দারিদ্র্য বিমোচনে নোবেল বাঙালি অর্থনীতিবিদের, স্যালুট মোদীর

দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস তিন অর্থনীতিবিদের হাতে এই পুরষ্কার তুলে দেন। এই ত্রয়ী দেখিয়েছেন কীভাবে দারিদ্র্যের বিমোচন করা যায়। শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ইত্যাদির মতো ক্ষেত্রগুলিতে সমস্যাগুলি সমাধান করা আরও সহজ করে দেন এঁরা। বিশ্বব্যাপী প্রতিরোধমূলক ওষুধের জন্য তহবিল বৃদ্ধিতে বিভিন্ন দেশের সরকারকে উত্সাহিত করার মধ্য দিয়ে তাঁরা এই লক্ষ্যে পৌঁছেছেন।

দারিদ্র্য বিমোচনে নোবেল বাঙালি অর্থনীতিবিদের, স্যালুট মোদীর

প্রধানমন্ত্রী মোদী ছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও অভিনন্দন জানিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে তাদের পরীক্ষামূলক পদ্ধতির জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমারকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, তাঁদের গবেষণা অর্থনীতিবিদদের ভারত ও বিশ্বের দরিদ্র্য দেশগুলিকে লড়াই করতে শেখাবে। মুম্বাইয়ে জন্মগ্রহণ করা ৫৮ বছর বয়সী এই অর্থনীতিবিদ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর। ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। জেএনইউর প্রাক্তন ছাত্রকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর টুইটে অভিনন্দন জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+