Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী সাফাইকর্মীদের পা ধুইয়ে দিচ্ছেন নিজের হাতে, মুহূর্তে ভিডিও হল ভাইরাল

সাফাইকর্মীদের পা ধুয়ে সম্মান প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারেই নজিরবিহীন ঘটনা প্রয়াগরাজে। কুম্ভমেলায় পুণ্যস্নান করে পূজার্চনা করেই ক্ষান্ত নন মোদী, প্রধানমন্ত্রী নিজে হাতে পদসেবা কর

সাফাইকর্মীদের পা ধুয়ে সম্মান প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারেই নজিরবিহীন ঘটনা প্রয়াগরাজে। কুম্ভমেলায় পুণ্যস্নান করে পূজার্চনা করেই ক্ষান্ত নন মোদী, প্রধানমন্ত্রী নিজে হাতে পদসেবা করলেন। লোকসভা নির্বাচনের আগে দিলেন মাস্টারস্ট্রোক। বুঝিয়ে দিলেন, শুধু উচ্চবর্ণের ভোটই নয়, দলিত ভোটও তাঁর টার্গেট।

মোদীর শাহী স্নান

এদিন কুম্ভমেলা পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী। তাঁর অপেক্ষাতেই যেন এদিন প্রহর গুণছিল প্রয়াগরাজ। মোদী আসতেই নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হল প্রয়াগরাজ। সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর সংগমস্থলে শাহি স্নান সারলেন সাধু-সন্তদের নিয়ে। তারপর তিনি পুজো করলেন। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সাফাইকর্মীদের পদসেবা

শাহিস্নান ও পূজার্চনার পর তিনি স্বচ্ছ কুম্ভ, স্বচ্ছ আভার পুরষ্কার প্রদান করলেন সাফাইকর্মীদের। সেই অনুষ্ঠানের আগে তিনি সাফাইকর্মীদের পা ধুইয়ে দেন নিজের হাতে। পদসেবার পর পর উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করেন। এত বড় মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তিনি পুরষ্কার তুলে দেন সাফাইকর্মীদের হাতে।

স্বচ্ছ সেবা সম্মান প্রদান

সাফাইকর্মীদের সম্মানপ্রদানের পর প্রত্যেকের সঙ্গে বসে কথাও বলেন প্রধানমন্ত্রী। পুরষ্কার প্রদানের পর স্বচ্ছ সেবা সম্মান নামে একটি ডিজিট্যাল প্রকল্পের উদ্ধোধনও করেন মোদী। তারপর সেখান থেকে বেরিয়ে প্রয়াগরাজে পানীয় জলমন্ত্রকের একটি অনুষ্ঠানে যান।

ব্রাহ্মণ ভোটই নয়, লক্ষ্যে দলিত

এবার কুম্ভমেলা, আবার এ বছরই লোকসভা নির্বাচন। তাই সেই সুযোগ কাজে পূর্ণমাত্রায় কাজে লাগালেন প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী। যোগী-রাজ্যে গিয়ে তিনি একসঙ্গে সপা-বসপা-কংগ্রেসের ভোটব্যাঙ্কে দেন মোক্ষম আঘাত। শুধু ব্রাহ্মণ ভোট নয়, সাফাইকর্মীদের পদসেবা করে তিনি দলিত ভোটব্যাঙ্কের হানা দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+