রাষ্ট্রপতি ভবনের দুই হলের নাম পরিবর্তন! দরবার হল ও অশোক হল পেল নতুন পরিচয়
রাষ্ট্রপতি ভবনের দরবার হল ও অশোক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই দুই হলের নাম হবে যথাক্রমে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক মণ্ডপ। এই নাম পরিবর্তনে খুশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি ভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এদিন নাম পরিবর্তন নিয়ে রাষ্ট্রপতির খুশির কথা জানানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিক কয়েক বছরে দিল্লির অনেক বড় বড় ভবন ও রাস্তার নামও পরিবর্তন করা হয়েছে।

এক বিবৃতি জারি করে রাষ্ট্রপতি ভবনের তরফে বলা হয়েছে, রাষ্ট্রপতি ভবন, ভারতের রাষ্ট্রপতির কার্যকাল এবং বাসভবন। এটি জাতির প্রতীক এবং জনগণের একটি অমূল্য সম্পদ। এটি মানুষের কাছে আরও সহজলভ্য করার জন্য নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে। আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি ভবন ভারতের সাংস্কৃতিক মূল্যবোধ ও নীতির প্রতিফলনকারী পরিবেস তৈরি করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রপতি ভবনের বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের দুটি গুরুত্বপূর্ণ হল দরবার হল এবং অশোক হল যথাক্রমে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক মণ্ডপ করতে পেরে খুশি।
দরবার হল নাম প্রাসঙ্গিকতা হারিয়েছে
সাধারণভাবে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে জাতীয় পুরস্কার প্রদানের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দরবার সব্দটি ভারতীয় শাসক ও বৃটিশদের কাথে দরবারের সঙ্গে যুক্ত। সেখানেই ব্রিটিস ভারতের অনুষ্ঠানের আয়োজন হত।
রাষ্ট্রপতি ভবনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত প্রজাতন্ত্র হওয়ার পরে দরবার হল নাম প্রাসঙ্গিকতা হারিয়েছে। প্রতাজন্ত্রের ধারণা পুরনো সময় থেকে ভারতীয় সমাজে রয়েছে। তাই দরবার হলের গণতন্ত্র মণ্ডপ নামটি উপযুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
অশোক হল অশোক মণ্ডপ করার পিছনে যুক্তি
রাষ্ট্রপতি ভবনের অশোক হল একটি বলরুম ছিল। অশোক শব্দের অর্থ হল সেই ব্যক্তি যিনি সব দুঃখ থেকে মুক্ত। এছাড়াও অশোক সম্রাট অশোককে বোঝায়। যিনি ঐক্য ও শান্তিপর্ণ সহাবস্থানের প্রতীক। জাতীয় প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হল সারনাথ থেকে আসা অশোকের সিংহ। শব্দটি অশোক গাছকেও বোঝায় যা ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি শিল্প ও সংস্কৃতিতে গভীর তাৎপর্য বহন করে।
অশোক হলের নাম অশোক মণ্ডপ করলে তা ভাষায় অভিন্নতা আনবে এবং অশোক শব্দের সঙ্গে যুক্ত বিষয়গুলি বজায় থাকবে বলেও মন্তব্য করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের বিবৃতিতে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications