কংগ্রেসের ভূমিকায় প্রশ্ন! নাগাল্যান্ডে বিজেপি-জোটের কত আসনে জয়, কী বলছেন মুখ্যমন্ত্রী

সারা দেশের মতো নাগাল্যান্ডেও কংগ্রেসের শক্তি হ্রাস হয়েছে। এবার সেখানকার নির্বাচনী লড়াইয়ে তাদের নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে মুখ্যমন্ত্রী নেফিউ রিও আশাবাদী সরকার তৈরি করতে। অবশ্য মুখ্যমন্ত্রীই তা করে থাকেন।

নাগাল্যান্ডের ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এবং বিজেপির জোট এবারও ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী। মুখ্যমন্ত্রী নেফিউ রিও, সেখানকার সাধারণ মানুষের কাছে এলাকার উন্নয়ন এবং উন্নতির জন্য জোটকে ভোট দিতে আহ্বান করেছেন।

এনডিপিপি এবং বিজেপির মধ্যে আসন ভাগাভাগি

এনডিপিপি এবং বিজেপির মধ্যে আসন ভাগাভাগি

নাগাল্যান্ডে এবার এনডিপিপি এবং বিজেপি জোটের মধ্যে আসন ভাগাভাগি হয়েছে। এডিপিপি-র ৪ বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়নি। যার জেরে এনডিপিপিতে বিক্ষোভও দেখা দেয়। এর জেরে এনডিপিপির তরফে জানানো হয়েছে টিকিট বন্টন করা হয়েছে, স্থানীয় স্তরে আলোচনার ভিত্তিতে। সেখানে কোনও সুপারিশে মান্যতা দেওয়া হয়নি।

বিধানসভা ও লোকসভায় আসন বৃদ্ধির আশ্বাস

বিধানসভা ও লোকসভায় আসন বৃদ্ধির আশ্বাস

বিধানসভা ভোটের প্রচারে দলীয় কর্মীদের পরিশ্রম করার আহ্বান জানিয়ে নেফিউ রিও বলেছেন, এলাকার উন্নয়নে এবং ক্ষমতাসীন সরকারকে ফিরিয়ে আনতে দল তথা বিজেপি জোট প্রার্থীদের জয়ী করতে হবে। মুখ্যমন্ত্রী প্রচারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে নাগাদের আলোচনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সমস্যার সমাধানের পরে বিধানসভায় আরও ২০ টি আসন এবং লোকসভায় দুটি আসন যুক্ত করা হবে।

মূল ইস্যু রাজনৈতিক সমস্যার সমাধান

মূল ইস্যু রাজনৈতিক সমস্যার সমাধান

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভায় নতুন সরকার মূল ইস্যু হবে, নাগাদের রাজনৈতিক সমস্যার সমাধান করা। তিনি দাবি করে বলেছেন, বিধানসভায় এনডিপিপি এবং বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং সরকার গঠন করবে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ২০১৮ সালে এনডিপিপির স্লোগান ছিল পরিবর্তন আসছে। তারপর থেকে সরকারে আসার পরে রাজ্যে সড়ক যোগাযোগের ব্যাপক উন্নতি হয়েছে। পাশাপাশি তিনি রাজ্যের মানুষদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প এবং মুখ্যমন্ত্রীর ক্ষুদ্র ঋণ প্রকল্প পেতে উৎসাহিতও করেন।
তিনি বলেছেন, অন্য কোনও বিরোধী দল কিংবা প্রার্থীদের প্রচারে বিভ্রান্ত না হতে। সেখানকার মন্ত্রী নেবা ক্রোনু বলেছেন, নাগাল্যান্ডের রাজনৈতিক ইস্যুটিকে গুরুত্ব-সহকারে দেখা হচ্ছে। এর সমাধানের আশা করা হয়েছিল। তবে ভোট ঘোষণা হওয়ায় তা পিছিয়ে গেল। তবে নতুন সরকার এব্যাপারে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

 কংগ্রেসের ভূমিকায় প্রশ্ন

কংগ্রেসের ভূমিকায় প্রশ্ন

একটা সময়ে নাগাল্যান্ডের কংগ্রেস ক্ষমতায় ছিল। তবে এবারের নির্বাচনে তারা ৬০ টি আসনের মধ্যে মাত্র ২৩ টিতে প্রার্থী দিতে পেরেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন নাগাল্যান্ডে এবার এমন একটি সরকার তৈরি হবে যেখানে কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কংগ্রেসের অভিযোগ, গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে। এই মুহূর্তে বিধানসভায় কংগ্রেসের কোনও বিধায়ক নেই। প্রসঙ্গত ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ের সঙ্গে নাগাল্যান্ডেও বিধানসভা নির্বাচন হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+