Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেনার গুলিতে গ্রামবাসীদের মৃত্যু, আফস্পা প্রত্যাহারের দাবি জানাবেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

সেনার গুলিতে গ্রামবাসীদের মৃত্যু, আফস্পা প্রত্যাহারের দাবি জানাবেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

নাগাল্যান্ডের ঘটনার পর আফস্পা আইন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। নাগাল্যানডের মুখ্যমন্ত্রী নেইপেউ িরও জানিয়েছেন তিনি আফস্পা আইন প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব দেবেন। ইতিমধ্যেই সংসদে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। আসাদ উদ্দিন ওয়েইসি সহ একাধিক বিরোধী দলের সাংসদ আফস্পা আইন প্রত্যাহারের দাবি তুলেছেন সংসদে। এদিকে এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্র।

আফস্পা বাতিলের দাবি

আফস্পা বাতিলের দাবি

নাগাল্যান্ডের ঘটনার পর থেকে উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষই। আফস্পা আইন নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। আসাদ উদ্দিন ওয়েইসি থেকে শুরু করে একের পর এক সাংসদ আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন। সেনা বাহিনী প্রথমে গোয়েন্দদের খবরের উপর দায় চাপানোর চেষ্টা করেছিলেন। তাই নিয়ে আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন তিনি গোেয়ন্দাদের সঙ্গে কি চিনের যোগ ছিল। এই নিয়ে প্রবল শোরগোল শুরু হয়ে গিয়েছে সংসদে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও আফস্পা বাতিলের দাবি জানিয়েছেন।

আফস্পা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

আফস্পা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

নাগাল্যান্ডে নিরিহ গ্রামবাসীদের হত্যার ঘটনা নিয়ে এবার তৎপর হয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রীও নেইপিউ রিও বলেছেন তিনি কেন্দ্রের কাছে আফস্পা প্রত্যাহারের কথা বলবেন। তিনি বলেছেন এই আইন দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে। এদিকে আবার তিনি জানিয়েছেন নাগাল্যান্ডে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবার পিছু ১১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।

লোকসভায় বার্তা অমিত শাহের

লোকসভায় বার্তা অমিত শাহের

এই ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছিলেন ঘটনার যতাযত তদন্তের ব্যবস্থা করবে কেন্দ্র। তাতে অবশ্য খুব একটা সন্তোষ প্রকাশ করেনি বিরোধীরা। এই নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছিলেন তাঁরা। সূত্রের খবর দুপুর ২টোর পর সংসদে এই নিয়ে বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেন সেদিকেই তাকিয়ে রয়েছেন বিরোধীরা। এদিকে এই পরিস্থিতি নিয়ে দুপুর থেকেই বৈঠকে বসেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা।

সেনার বিরুদ্ধে এফআইআর

সেনার বিরুদ্ধে এফআইআর

ইতিমধ্যেই গত শনিবারের ঘটনায় সেনাবাহিনীর ২১ জন জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ২১ জন আধাসেনার নাম কিন্তু উল্লেখ করা হয়নি এফআইআরে। তবে অভিযোগে উল্লেখ করা হয়েছে ব্ল্যাঙ্ক ফায়ার এবং খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজও প্রবল উত্তেজনা রয়েছে নাগাল্যান্ডে। সেকারণেই সফর ঘোষণা করেও শেষ পর্যন্ত বাতিল করেছে তৃণমূল কংগ্রেস।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+