অবিশ্বাস্য : ৬ বার হার্ট অ্যাটাকের পরও বেঁচে গেল ৪ মাসের শিশু
মোট ছয়বার হৃদরোগে আক্রান্ত হয়েছে ছোট্ট বিদিশা। বিশাখা ও বিনোদ বাগমারের কন্যা বিদিশা মুম্বইয়ের বাসিন্দা। এতবার হার্ট অ্যাটাক সামলে বেঁচে ওঠায় চিকিৎসকেরাও অবাক বনে গিয়েছেন।
চার মাস বয়সী বিদিশাকে এখন নাম দেওয়া হয়েছে 'মিরাক্যাল বেবি'। আর হবে নাই বা কেন? গত দু'মাস ধরে মুম্বইয়ের পারেল হাসপাতালে ভর্তি রয়েছে সে। হৃদযমন্ত্রে সমস্যা নিয়ে সে জন্মেছে। যা শল্য চিকিৎসা করতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগবে।
তবে এসবের মাঝেই মোট ছয়বার হার্ট অ্যাটাক হয়েছে ছোট্ট বিদিশার। বিশাখা ও বিনোদ বাগমারের কন্যা বিদিশা মুম্বইয়ের বিজে ওয়াদিয়া হাসপাতালে ভর্তি। বিদিশাকে সারিয়ে তুলতে মোট ৫ লক্ষ টাকা বিল হয়েছিল। তবে বিনোদ সাকুল্যে জোগাড় করতে পারতেন মাত্র ২৫ হাজার টাকা। বাকী টাকা অনেকে মিলে তুলে দিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যখন ৪৫ দিন বয়স ছিল তখন একদিন বমি করে সংজ্ঞা হারিয়ে ফেলে বিদিশা। চোখে-মুখে জল দিয়ে জাগিয়ে তোলা হলেও ফের শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর থেকেই হাসপাতালে রয়েছে সে। এবং সেখানেই হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে। এছাড়া ফুসফুসের সমস্যাও রয়েছে। ফলে তাঁর জন্য সবসময় উচ্চমাত্রার ভেন্টিলেটরের ব্যবস্থা হাসপাতালে রাখতে হয়েছে।
বিদিশার হৃদযন্ত্রের গঠন আর পাঁচজন মানুষের চেয়ে একেবারে বিপরীত। তাছাড়া ফুসফুসের অবস্থাও ভালো নয়। আর সেজন্যই শরীরে অক্সিজেনের মাত্র অনেক সময় কমে গিয়ে অনুপাতে কার্ব ডাই অক্সাইডের মাত্রা তিনগুণ বেড়ে যায়। তবে এখন অনেকটা সুস্থ রয়েছে বিদিশা। তাঁকে খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications