প্রবীণ নাগরিকদের জন্য সর্বাধিক নিরাপত্তাহীন শহরের তকমা পেলো মুম্বই, দ্বিতীয় স্থানে দিল্লি
প্রবীণ নাগরিকদের জন্য সর্বাধিক নিরাপত্তাহীন শহরের তকমা পেলো মুম্বই, দ্বিতীয় স্থানে দিল্লি
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বা এনসিআরবির একটি পরিসংখ্যান অনুযায়ী সংগঠিত অপরাধের ভিত্তিতে মুম্বই প্রবীণ নাগরিকদের জন্য সবচেয়ে নিরাপত্তাহীন শহর। পরপর দুটো প্রবীণ ব্যক্তির ভয়াবহ মৃত্যুর পরেই চাঞ্চল্য ছড়ায় গোটা মুম্বই শহর জুড়ে।আর ঠিক তারপরই অপর একটি পরিসংখ্যানে বয়স্ক নাগরিকদের প্রতি শহরের এই 'অসহিষ্ণু’ রূপটি ধরা পড়ল।

বৃহস্পতিবার প্রকাশিত ২০১৮ সালের এনসিআরবির তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, সহিংস অপরাধের সংখ্যা ২০১৭ সালে যেখানে ছিল ৫,৪৩১ তা ২০১৮ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬,১৬৯।
এমনকি, দিল্লিকে পেছনে ফেলে বয়স্কদের উপর অপরাধের ভিত্তিতে মুম্বই সর্বোচ্চ স্থানে উন্নীত হয়েছে। ভারতের ১৯ টি মেট্রো শহরের মধ্যে মোট অপরাধের ভিত্তিতে মুম্বইয়েই ২৪.৭ শতাংশ সংগঠিত হয় বলে জানা যাচ্ছে।
অন্যদিকে শহরের পাশাপাশি সাড়া দেশ জুড়েও বয়স্ক নাগরিকদের উপর হওয়া অপরাধের পরিমাণও ক্রমেই বেড়ে চলেছে। ওই পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০১৮ সালে মহারাষ্ট্র্বের বিভিন্ন থানায় অপরাধের ভিত্তিতে ২২ শতাংশ মামলা দায়ের হয়। পাশাপাশি ওড়িশায় ১১.৬ এবং কর্ণাটকে ৮.৯ শতাংশ মামলা দায়ের হয়। অন্যদিকে, মহারাষ্ট্রের প্রায় ২,১৪৯ জন মহিলা ধর্ষণের শিকার বলে জানা যাচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications